1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

আজ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২২ জানুয়ারী, ২০২৩
  • ৩৫৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রোববার (২২ জানুয়ারি) শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। এর আগে ইজতেমার দ্বিতীয় দিনে শনিবার (২১ জানুয়ারি) লাখো মুসল্লির দোয়া প্রার্থনা ও তাবলীগের বিভিন্ন দেশের মুরুব্বীদের বয়ানের মধ্য দিয়ে অতিবাহিত হয়।

কালেমা, নামাজ মুসলিমীন ও তাসহীহে নিয়ত নিয়ে সকালে বিস্তারিত বয়ান করেন ভারতের মাওলানা ইয়াকুব ছিলানী। এই বয়ানের বাংলায় তাৎক্ষণিক অনুবাদ করেন মাওলানা মনির বিন ইউসুফ।

ওমর তুর্কি বাদ জোহর বয়ান করেন। বাদ আসর বয়ান করেন মাওলানা ইলিয়াস বিন সাদ ও এর বাংলায় তরজমা করেন মুফতি ওসামা ইসলাম। বাদ মাগরিব বয়ান করেন মাওলানা আব্দুস সাত্তার নিজামুদ্দিন, বাংলায় তরজমা করেন মুফতি জিয়া বিন কাসিম।

রোববার (২২ জানুয়ারি) বাদ ফজর বাংলাদেশি মুরসালিন, হেদায়াতী বয়ান করবেন ভারতের মাওলানা ইউসুফ বিন কান্ধলভী। এর বাংলা তরজমা করবেন মাওলানা জিয়া বিন কাসিম। এরপর আখেরি মোনাজাতও পরিচালনা করবেন মাওলানা ইউসুফ বিন কান্ধলভী।

বিদেশিদের অংশগ্রহণ

গত দু’বছর করোনার কারণে ইজতেমা অনুষ্ঠিত হয়নি। ফলে এ বছর ইজতেমায় অংশ নিতে পেরে বিদেশিরা উচ্ছ্বসিত। দ্বিতীয় পর্বে শনিবার পর্যন্ত ভারত, পাকিস্তান, সৌদি আরব, কাতার, জর্ডান, মালয়েশিয়া, ইন্দোনেশিয়াসহ ৬১টি দেশের সাত হাজার ২৫ জন বিদেশি অংশগ্রহণ করেন। এরমধ্যে অনেকেই এখনও পথে রয়েছেন বলে জানিয়েছেন ইজতেমার গণমাধ্যম বিষয়ক সমম্বয়ক মো. সায়েম।

যৌতুকবিহীন বিয়ের আয়োজন

টঙ্গীর তুরাগতীরে ইজতেমার দ্বিতীয় দিনে আয়োজন করা হয় যৌতুকবিহীন বিয়ে। ভারতের মাওলানা সা’দ বিন কান্ধলভীর ছোট ছেলে মাওলানা ইলিয়াস বিন সা’দ কান্ধলভী এই বিয়ে পরিচালনা করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :