1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ পূর্বাহ্ন

দুর্গাপূজা উপলক্ষে মানিকগঞ্জ পৌরসভায় প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি-কাপড় বিতরণ করলেন খাদ্যমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৪০ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলকষে মানিকগঞ্জে সুবিধা বঞ্চিত ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের শাড়ি ও কাপড় বিতরণ করা হয়েছে।

আজ (সোমবার) মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুস্থ ও সুবিধা বঞ্চিত নারীদের হাতে উপহারের শাড়ি ও কাপড় তুলে দেন খাদ্যমন্ত্রী মিজ আফরোজা খানম রিতা এমপি।

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী মিজ আফরোজা খানম রিতা বলেন, ‘শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের একটি অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এই উৎসবের আনন্দ যেন সমাজের প্রতিটি স্তরের, বিশেষ করে সুবিধা বঞ্চিত ও দুস্থ মানুষের ঘরে ঘরে পৌঁছে যায়, সেজন্যই মাননীয় প্রধানমন্ত্রীর এই উপহার। সরকারের এই মানবিক সহায়তা তৃণমূলের মানুষের উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দেবে।’

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন মন্ত্রীর একান্ত সচিব শফিকুর আলম, পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমি নাসরিন, সনাতনী সংগঠনের প্রতিনিধিবৃন্দ, বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ, গনমাধ্যমের প্রতিনিধিবৃন্দ।

প্রধানমন্ত্রীর উপহার পেয়ে সুবিধা বঞ্চিত সাধারণ মানুষ অত্যন্ত আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :