
শাহজাহান বিশ্বাস:নৌপরিবহণ প্রতিমন্ত্রী রাজিব আহসান বলেন, এবার আমরা ঈদের সময় যে ধরনের প্রস্তুতি নিয়েছিলাম, শারদীয় দুর্গাপূজাতেও তার কাছাকাছি প্রস্তুতি নিয়েছি। আর সেটি লঞ্চ, ফেরি বাস থেকে শুরু করে রেলওয়েসহ সকল জায়গায় প্রস্তুতি রেখেছি। যাতে যাত্রীরা নিরাপদে যেতে পারে এবং আসতে পারে।
বৃহস্পতিবার(১৫অক্টোবার)দুপুরে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা ফেরি ও লঞ্চ ঘাট পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।শারদীয় দুর্গাপূজায় যাত্রীদের নির্বিঘ্নে যাতায়াত নিশ্চিত করতে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।
তিনি আরো বলেন,আমরা যাতায়াতের যে ব্যবস্থাগুলো সেটা সহজ করার চেষ্টা করছি এবং নিরাপদ করার চেষ্টা করছি। বাসগুলো যেন সঠিকভাবে যাত্রী নামিয়ে ফেরিতে উঠানো হয় সেগুলো আমরা দেখেছি। ঘাটগুলোর যেখানে যেখানে সমস্যা আছে সেগুলো আমরা ঠিক করে দিচ্ছি। সার্বিক ব্যবস্থাপনায় ঈদের সময় আমরা যেভাবে কাজ করি থাকি, সেভাবেই আমরা কাজ করে যাচ্ছি।

বৃহস্পতিবার দুপুরে পাটুরিয়া ঘাট এলাকায় পৌঁছে ফেরিঘাট ও লঞ্চঘাটের বিভিন্ন কার্যক্রম ঘুরে দেখেন তিনি। এসময় প্রতিমন্ত্রী পাটুরিয়া লঞ্চ ঘাটের উন্নয়নমুলক চলমান কাজ ঘুরে দেখেন। লঞ্চ মালিকদের সাথে কথা বলেন। যাত্রীদের যাতে কোন রকম ভোগান্তি না হয় সে ব্যপারে কঠোর নির্দেশনা দেন লঞ্চ মালিকদেরকে। শারদীয় দুর্গাপূজায় যাত্রী সেবা নিশ্চিত করতে ঘাট সংশ্লিষ্ট সকরকে সজাগ থাকার নির্দশনা দেন মন্ত্রী। ফেরি ঘাটেও যাত্রীদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। যাত্রীদের সুবিধা-অসুবিধার বিষয়ে খোঁজখবর নেন।
এছাড়া ঘাট সংশ্লিষ্ট দায়িত্ব পালনরত কর্মকর্তা কর্মচারিদের সঙ্গেও মতবিনিময় করেন মন্ত্রী।
সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী আরো বলেন, পুজোর ছুটিতে যারা বাড়িতে যাবেন, কিমবা বেড়াতে যাবেন, সেইটা মাথায় রেখে আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। সাধারণ মানুষের চলাচলে যাতে কোন বিঘ্ন না ঘটে, তারা যেন স্বাচ্ছন্দে যেতে পারে এবং ফিরে আসতে পারে। আপনারা সবাই একটু সজাগ দৃষ্টি রাখবেন এবং মানুষকে সচেতন করবেন। একইভাবে আমরা যাত্রীদেরকে আহবান করব, আপনারা সরকারি নিয়ম মেনে চলবেন। ঘাটে যারা কর্মরত রয়েছেন, তাদেরকে সহযোগিতা করবেন, নিরাপদে বাড়ি যাবেন এবং নিরাপদে ফিরে আসবেন।
নব্যতা সংকটের কারণে দুর্ভোগ হতে পারে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নদী ভাঙ্গন বা পানির লেয়ার কমে যাওয়ার কারণে কোন সমস্যা হয়, আমাদের প্রত্যেক জায়গায় বিকল্প ঘাট রেডি আছি সাথে সাথে ওই ঘাট ব্যবহার করা হবে। আমাদের যাত্রী পরিবহনের সমগ্র ব্যবস্থাপনা আছে। ড্রেজার রেডি আছে। আমরা খুব আশাবাদী যে, এবার পুজোর ছুটিটা অনেক লম্বা ছুটি, মানুষ খুব উৎসব মুখের পরিবেশে এ ছুটিটা উপভোগ করবে এটাই আমরা চাচ্ছি।
এ সময় বিআইডব্লিউটিএর চেয়ারম্যান মো. মহিদুল ইসলাম, শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনীষা রানী কর্মকার, বিআইডব্লিউটিএর সদস্য প্রকৌশল রকিবুল ইসলাম তালুকদার, প্রধান প্রকৌশলী ফাইদুর রহমান, নৌসপ পরিচালক ক্যাপ্টেন শাহজাহান, অতিরিক্ত প্রধান প্রকৌশলী মজনু মিয়া, নির্বাহী প্রকৌশলী হাসান আহমেদ, প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী রবিউল আলম,বিআইডব্লিটিসির ডিজিএম আব্দুসস সালামসহ উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply