1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
হরিরামপুরে বিদ্যালয়ের ক্লাসরুমের ভ্যান ভেঙে দুই শিক্ষাক্ষার্থী আহত মানিকগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জে জাতীয় সমবায় ‍দিবস পালিত মানিকগঞ্জের হরিরামপুরে ১৪৭জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে শিবালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শিবালয়ে শহীদ জিয়া স্মৃতি হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন শিবালয়ে ওয়াই আকৃতির দ্বিতীয় পাদ্মা সেতু নির্মাণের নীতিগত সিন্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালী শিবালয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি

চলতি বছরের নভেম্বরে জাপান যাচ্ছেন শেখ হাসিনা

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৪৪৫ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: চলতি বছরের নভেম্বরের শেষ সপ্তাহে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৩ থেকে ৩০ নভেম্বরের মধ্যে দেশটি সফর করবেন প্রধানমন্ত্রী। বুধবার (২৮ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠক সূত্রে জানা যায়, নভেম্বরের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রীর জাপান সফর চূড়ান্ত। এখনো চূড়ান্ত তারিখ নির্ধারণ না হলেও ২৩ থেকে ৩০ নভেম্বরের মধ্যে সফরটি হতে যাচ্ছে। বৈঠকে থাকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর জাপান সফর নভেম্বরের শেষ দিকে, এটা চূড়ান্ত। চূড়ান্ত তারিখ ও অন্যান্য আনুষঙ্গিক বিষয়াদি নিয়ে উভয়পক্ষ কাজ করছে। তবে এটুকু বলা যেতে পারে যে, সফরটা বেশ গুরুত্বপূর্ণ। কেননা, এ সফরের মধ্য উন্নয়ন অংশীদার জাপানের সঙ্গে সম্পর্ক অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশ-জাপানের কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তীর বছরে টোকিও সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী। সরকারপ্রধানের সফরে দু’দেশ বিভিন্ন বিষয়ে সমঝোতা স্মারক বা চুক্তি করতে চাইবে। সফরে বাংলাদেশ আরও জাপানি বিনিয়োগ চাইবে। অন্যদিকে ইন্দো-প্যাসিফিক রূপকল্প বাস্তবায়নে বাংলাদেশকে পাশে চাইবে বাংলাদেশ। তবে ঢাকা ইন্দো-প্যাসিফিক কৌশলে অর্থনৈতিক বা উন্নয়ন উদ্যোগের বাইরে যেতে চাইবে না।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, সর্বশেষ ২০১৯ সালে জাপান করেছিলেন শেখ হাসিনা। এর আগে ২০১৪ সালে জাপান সফর করেন বঙ্গবন্ধুকন্যা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :