1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
হরিরামপুরে বিদ্যালয়ের ক্লাসরুমের ভ্যান ভেঙে দুই শিক্ষাক্ষার্থী আহত মানিকগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জে জাতীয় সমবায় ‍দিবস পালিত মানিকগঞ্জের হরিরামপুরে ১৪৭জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে শিবালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শিবালয়ে শহীদ জিয়া স্মৃতি হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন শিবালয়ে ওয়াই আকৃতির দ্বিতীয় পাদ্মা সেতু নির্মাণের নীতিগত সিন্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালী শিবালয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি

সাজেদা চৌধুরীর মৃত্যুতে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শোক

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১২ সেপ্টেম্বর, ২০২২
  • ৩৫৪ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও জাতীয় সংসদের উপনেতা বর্ষীয়ান রাজনীতিবিদ সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার (১১ সেপ্টেম্বর) রাতে পৃথক বার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী এ শোক জানান।

রবিবার রাত ১১টা ৪০ মিনিটে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় সাজেদা চৌধুরী মারা যান। তার বয়স হয়েছিল ৮৭ বছর।

গুরুতর অসুস্থ অবস্থায় সম্প্রতি সাজেদা চৌধুরীকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিসিইউ) রাখা হয়েছিল।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাজেদা চৌধুরী ফরিদপুর-২ আসনের সংসদ সদস্য। বর্ষীয়ান এই রাজনীতিবিদের অসুস্থতার কারণে সম্প্রতি তার নির্বাচনী এলাকা ফরিদপুরের নগরকান্দা উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন স্থগিত করা হয়েছে। দীর্ঘ প্রায় ৯ বছর পর সোমবার এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তার আগেই রবিবার মধ্যরাতে চলে গেলেন তিনি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :