1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন

শিবালয়ে মা ইলিশ রক্ষায় অভিযান ৩৫লাখ টাকার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ৭১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ এর আওতায় যমুনা নদীতে অভিযান চালিয়ে ৩৫লাখ টাকা মূল্যের  অবৈধ কারেন্ট জাল জব্দ আগুণে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

সোমবার(১৯অক্টোবর)রাতে সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ উপলক্ষে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার যমুনা নদীতে অবৈধ মৎস্য আহরণবিরোধী অভিযান পরিচালনা করা হয়।

এ অভিযানের নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী। এ অভিযান পরিচালনায় সহযোগীতা করেন বাংলাদেশ  কোস্ট গার্ড বাহিনীর সদস্যবৃন্দ।এছাড়া মৎস্য দপ্তরের অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযানকালে প্রায় ১.৫ লক্ষ  মিটার কারেন্ট জাল ( যার আনুমানিক মূল্য ৩৫ লক্ষ টাকা ),  জব্দ করা হয়। জব্দকৃত অবৈধ জাল নদীর তীরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জনাব সাথী রানী নিয়োগী বলেন, মা ইলিশ রক্ষা করুন, ইলিশের উৎপাদন বৃদ্ধি করুন। দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধ মৎস্য আহরণবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

 

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :