1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন

শিবালয়ে পৃর্থক দু’টি অভিযানে ৯১কেজি মা ইলিশ জব্দ

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৩৫ বার পড়েছেন

শাহজাহান বিশ্বাস:মানিকগঞ্জের শিবালয়ে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ এর আওতায় পৃর্থক দু’টি অভিযানে ৯১কেজি মা ইলিশ জব্দ করে স্থানীয় মাদ্রাসা, এতিমখানা ও দুস্থ্যদের মাঝে বিতরণ করা হয়।

শ্রক্রবার (১৬ অক্টোবর) উপজেলার আরিচা ঘাট ও যমুনা নদীর বিভিন্ন পয়েন্ট পৃর্থক এ দু’টি অভিযান পরিচালনা করা হয়।

শিবালয় উপজেলা মৎস্য দপ্তর সুত্রে জানা গেছে, প্রথম অভিযান পরিচালিত হয় শিবালয় থানা পুলিশের সহায়তায়।শুক্রবার সকালের দিকে গোপন সংবাদের ভিত্তিত্বে মা ইলিশ পরিবহণের অভিযোগে আরিচা ঘাট এলাকায় একটি মাইক্রোবাসের আটক করে তল্লাশি করলে বাসের পিছনে রাখা ব্যগের মধ্যে ৮০কেজি মা ইলিশ পাওয়া যায়। শিবালয় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নেয়োগীর নেতৃত্বে শিবালয় থানা পুলিশের সহযোগীতায় জব্দকৃত এসব মাছ স্থানীয় বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা এবং এলাকার অসহায় ও গরিব মানুষের মাঝে বিতরণ করা হয়।

দ্বিতীয় অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রট বাশিরা সুলতানা।

শুক্রবার সন্ধ্যায় উপজেলার যমুনা নদীর তীরবর্তি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানে আনুমানিক ১১কেজি ইলিশ মাছ জব্দ ও  প্রায় ৫০ হাজার মিটার কারেন্ট জাল জাল জব্দ করা হয়। জব্দকৃত জালের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৫০ হাজার টাকা ।

পরবর্তীতে  জব্দকৃত ইলিশ মাছ স্হানীয় এতিমখানায় ও দুস্থ মানুষের মাঝে বিতরণ করা হয়। জব্দকৃত অবৈধ জাল নদীর তীরে জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী বলেন, মা ইলিশ রক্ষা করুন, ইলিশের উৎপাদন বৃদ্ধি করুন। দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধ মৎস্য আহরণবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :