1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
হরিরামপুরে বিদ্যালয়ের ক্লাসরুমের ভ্যান ভেঙে দুই শিক্ষাক্ষার্থী আহত মানিকগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জে জাতীয় সমবায় ‍দিবস পালিত মানিকগঞ্জের হরিরামপুরে ১৪৭জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে শিবালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শিবালয়ে শহীদ জিয়া স্মৃতি হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন শিবালয়ে ওয়াই আকৃতির দ্বিতীয় পাদ্মা সেতু নির্মাণের নীতিগত সিন্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালী শিবালয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি

আইসিওয়াইএফ থেকে পাওয়া সম্মাননা প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৯ নভেম্বর, ২০২২
  • ৩৮৩ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: কোভিড-১৯ মহামারির মধ্যেও ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল-২০২০ এর সব অনুষ্ঠান ও কার্যক্রম অত্যন্ত সুচারুভাবে সম্পন্ন করার জন্য ওআইসি’র যুব বিষয়ক সংগঠন আইসিওয়াইএফ কর্তৃক যুব ও ক্রীড়া মন্ত্রণালয়কে “সবচেয়ে পরিশ্রমী এবং স্থিতিস্থাপক কর্মক্ষমতা পুরস্কার” সম্মাননায় ভূষিত করা হয়।

সম্প্রতি আইসিওয়াইএফ’র সভাপতি তাহা আইয়ানের কাছ থেকে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বিশেষ সম্মাননা গ্রহণ করেন। পরে সোমবার (২৮ নভেম্বর) মন্ত্রিসভা বৈঠক শেষে ওই বিশেষ সম্মাননা স্মারকটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

সারা বিশ্বের ৫৭টি মুসলমান প্রধান রাষ্ট্রের সমন্বয়ে গঠিত ওআইসি অধিভুক্ত ইসলামিক কো-অপারেশন ইয়ুথ ফোরাম (আইসিওয়াইএফ) প্রতিবছর ওআইসিভুক্ত রাষ্ট্রের মধ্যে থেকে একটি শহরকে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ঘোষণা করে। তার ধারাবাহিকতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক-২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অধিকতর অর্থবহ এবং মুসলিম বিশ্বে বঙ্গবন্ধুর জীবন আদর্শ তুলে ধরা ও ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার লক্ষে বাংলাদেশের রাজধানী ঢাকাকে ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ঘোষণা করার জন্য আবেদন করা হয়।

বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে প্রতিযোগিতা করে বাংলাদেশের রাজধানী ঢাকা ওআইসি ইয়ুথ ক্যাপিটাল-২০২০ হিসেবে নির্বাচিত হয়। এরই ধারাবাহিকতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক বিশ্বের ৮৯টি দেশের প্রায় ৮ হাজার প্রতিযোগীর সরাসরি ও প্রাণবন্ত অংশগ্রহণে এক লাখেরও অধিক যুবদের যুক্ত করে বছরব্যাপী নানা আয়োজনের মাধ্যমে দশটি মেগা ইভেন্ট  আয়োজনের মাধ্যমে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক ওআইসি ইয়ুথ ক্যাপিটাল-২০২০ উদযাপন করা হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :