1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন

শিবালয়ে উপজেলা প্রশাসনের অভিযান, ৭জেলের কারাদণ্ড

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ৪৪ বার পড়েছেন

শাহজাহান বিশ্বাস:মানিকগঞ্জের শিবালয়ের যমুনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে মা ইলিশ শিকার করায় ৭জেলেকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। এর মধ্যে ৬জনকে ১৭দিনের এবং ১জনকে ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

এসময় প্রায় ২লাখ ৫০ হাজার মিটার  অবৈধ কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য  ৫০ লাখ টাকা। জব্দকৃত ৩৫কেজি ইলিশ মাছ স্থানীয় ২টি এতিমখানায় বিতরণ করা হয়েছে।

অভিযান পরিচালনা করেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার।মা  ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ এর আওতায় মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে  উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

সরকারি নিষেধাজ অমান্য করে অবৈধভাবে মা ইলিশ আহরণ করায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৭ জেলেকে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছেন শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন-মানিকগঞ্জ জেলার দৌলতপুর উপজেলার ইসলামপুর গ্রামের জানে আলমের পুত্র মো:আল মামুন(৩০), একই গ্রামের মালেক মোল্লার পুত্র মোঃ রুহুল আমিন  (৪৬), একই উপজেলার লালগোলা গ্রামের মো: কামাল শেখের পুত্র মো: রিপন শেখ (২৫), একই গ্রামের জাহাঙ্গীর মোল্লার পুত্র মোঃ আনোয়ার হোসেন (২৫), শিবালয় উপজেলা দক্ষিণ তেওতা গ্রামের সাহেব আলীর পুত্র ইদ্রিস আলী (৫০), একই উপজেলার গোয়ারিয়া গ্রামের মোঃ খালেক শেখের পুত্র মোঃ স্বপন শেখ ২০), ও একই গ্রামের মোঃ খালেক শেখের পুত্র সাগর মিয়া (২৪)। এরা সকলেই সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাতের বেলায়  শিবালয় উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অবৈধভাবে মা ইলিশ মাছ শিকার করছিল।

জানা গেছে, ইলিশ মাছের বংশ বৃদ্ধির লক্ষ্যে মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬ বাস্তবায়নের উদেশ্যে উপজেলা প্রশাসন মঙ্গলবার  রাত ১২টার পর থেকে মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার যমুনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে ৭ মৌওসুমী জেলেকে আটক করা হয়। সেই সাথে  প্রায় ৫০লাখ টাকা মুল্যের অবৈধ  কারেণ্ট জাল জব্দ করে চরে নিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

এব্যপারে শিবালয় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিষা রানী কর্মকার বলেন, ইলিশ মাছ আমাদের জাতীয় সম্পদ। তাই উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মা ইলিশ রক্ষা ও  সংরক্ষণ করা আমাদের সকলের দায়িত্ব এবং কর্তব্য। মা ইলিশ রক্ষায় এ অভিযান চলমান রয়েছে। আগামী ২৯ অক্টোবর পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :