1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৩ পূর্বাহ্ন

মানিকগঞ্জে ১০০ গ্রাম গাঁজাসহ চারজনের কারাদণ্ড

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬
  • ২৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের সাটুরিয়ায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০০ গ্রাম গাঁজাসহ চারজনকে আটক করে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সাটুরিয়া থানাধীন গোলড়া পূর্বপাড়া এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জের পরিচালিত মাদকবিরোধী অভিযানে তাদের বিরুদ্ধে চারটি মোবাইল কোর্ট মামলা দায়ের করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন—সাটুরিয়ার গোলড়া গ্রামের মো. আলমগীর (৫০), কাটিগ্রাম গ্রামের মো. আনসার আলী (৩০), গোলড়া গ্রামের আলামিন (৪২) এবং গোলড়া পূর্বপাড়া এলাকার মো. গোলাপ হোসেন (৩৮)। অভিযানে তাদের কাছ থেকে মোট ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মোর্শেদ আলম আসামিদের বিরুদ্ধে চারটি মোবাইল কোর্ট মামলার প্রসিকিউশন দাখিল করেন।

পরে সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মো. আলমগীর ও মো. আনসার আলীকে দুই মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা অর্থদণ্ড দেন। আলামিনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড এবং মো. গোলাপ হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মানিকগঞ্জের উপপরিচালকের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :