1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে ফুলেল শুভেচ্ছা জানালেন সাত উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ হরিরামপুরে বিদ্যালয়ের ক্লাসরুমের ভ্যান ভেঙে দুই শিক্ষাক্ষার্থী আহত মানিকগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জে জাতীয় সমবায় ‍দিবস পালিত মানিকগঞ্জের হরিরামপুরে ১৪৭জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে শিবালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শিবালয়ে শহীদ জিয়া স্মৃতি হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন শিবালয়ে ওয়াই আকৃতির দ্বিতীয় পাদ্মা সেতু নির্মাণের নীতিগত সিন্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালী শিবালয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন

শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ

  • সর্বশেষ আপডেট : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৪ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ের আরিচা ঘাটের বিভিন্ন দোকান ও স্থানীয় জনসাধারণের মাঝে বিগত আওয়ামী লীগ সরকারের গ্যাস, সার ও জ্বালানি তেলসহ বিভিন্ন খাতে অনিয়ম দুর্নীতির বিষয়ে সচেতনামূলক লিফলেটে এবং সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ করা হয়।পরবর্তীতে শিবালয় উপজেলার মূলগেটের সামনে ডেঙ্গু প্রতিরোধ গড়ে তোলাসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসুচির উদ্বোধন করা হয়।

রবিবার(২০ সেপ্টেম্বর)শিবালয় উপজেলা বিএনপি’র উদ্যোগে এ কর্মসুচির আয়োজন করা হয়।

মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস,এ জিন্নাহ কবীর উপস্থিত থেকে এ লিফলেট বিতরণ ও পরিস্কার-পরিচ্ছন্নতা কর্মসুচির উদ্বোধন করেন।এরপূর্বে শিবালয় উপজেলার উথুলী বাজার সংলগ্ন ইছামতী নদীতে শিবালয় উপজেলা মস্যজীবি দলের আয়োজনে মানিকগঞ্জ-০১ আসনের সংসদ সদস্য এস, এ জিন্নাহ কবীর বিভিন্ন প্রজাতির  মাছের পোনা  অবমুক্তকরণ করেন।

মানিকগঞ্জ জেলা যুবদলের আহবায়ক কাজী মোস্তাক হোসেন দীপু, শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রহমত আলী লাভলু, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, যুবদলের আহবায়ক মো. হোসেন আলী, শিবালয় উপজেলা কৃষক দলের সভাপতি মোঃ আনিসুর রহমান, শিবালয় ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো.সিরাজুল ইসলাম সিরাজসহ উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর বলেন, দেশে সার, গ্যাস ও বিদ্যুৎ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণা, চালিয়ে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে।এছাড়া স্বাধীনতাবিরোধী একটি দল ও বিদেশি এজেন্ডা বাস্তবায়নকারীরা এসব অপপ্রচার করে দেশকে অশান্ত করার অপকৌশলে লিপ্ত হয়ে পড়েছেন।এসব অপপ্রচারের বিরুদ্ধে সকলকে সচেতন থাকার আহবান জানান তিনি।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :