1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে ফুলেল শুভেচ্ছা জানালেন সাত উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ হরিরামপুরে বিদ্যালয়ের ক্লাসরুমের ভ্যান ভেঙে দুই শিক্ষাক্ষার্থী আহত মানিকগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জে জাতীয় সমবায় ‍দিবস পালিত মানিকগঞ্জের হরিরামপুরে ১৪৭জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে শিবালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শিবালয়ে শহীদ জিয়া স্মৃতি হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন শিবালয়ে ওয়াই আকৃতির দ্বিতীয় পাদ্মা সেতু নির্মাণের নীতিগত সিন্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালী শিবালয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন

প্রচণ্ড ঝড়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ৩ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৮ মার্চ, ২০২৬
  • ২৪০ বার পড়েছেন

শাহজাহান বিশ্বাস:প্রচণ্ড ঝড়, বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে সাময়িকভাবে সাড়ে ৩ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া  নৌরুটে ফেরি চলাচল।

শনিবার (২৮ মার্চ) সকাল ৬টা ৫০ মিনিটেপাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবারও শুরু হয়েছে।

এর আগে একই দিন রাত ৩টা ২০ মিনিটের দিকে হঠাৎ করে ঝড়ো আবহাওয়া শুরু হলে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষ ৬ টা ৫০ মিনিট পর্যন্ত  ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন। প্রায় ৩ ঘণ্টা ৩০ মিনিট বন্ধ থাকার সময় উভয় ঘাটে বেশ কয়েকটি ফেরি নিরাপত্তার জন্য নোঙর করে রাখা হয়।

ফেরি চলাচল বন্ধ থাকায় এ সময় যাত্রী ও যানবাহন পারাপার বন্ধ হয়ে পড়ে। ফলে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের দুই প্রান্তে যাত্রী ও পরিবহন চালকদের সাময়িক ভোগান্তির সৃষ্টি হয়।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর ডিজিএম সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুস সালাম জানান, বৈরী আবহাওয়ার কারণে রাত ৩টা ২০ মিনিট থেকে ৬ টা ৫০ মিনিট পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে আবহাওয়া স্বাভাবিক হলে ৬টা ৫০ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :