
শাহজাহান বিশ্বাস:প্রচণ্ড ঝড়, বৃষ্টি ও দমকা হাওয়ার কারণে সাময়িকভাবে সাড়ে ৩ঘন্টা বন্ধ থাকার পর পুনরায় স্বাভাবিক হয়েছে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল।
শনিবার (২৮ মার্চ) সকাল ৬টা ৫০ মিনিটেপাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবারও শুরু হয়েছে।
এর আগে একই দিন রাত ৩টা ২০ মিনিটের দিকে হঠাৎ করে ঝড়ো আবহাওয়া শুরু হলে দুর্ঘটনার ঝুঁকি এড়াতে কর্তৃপক্ষ ৬ টা ৫০ মিনিট পর্যন্ত ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেন। প্রায় ৩ ঘণ্টা ৩০ মিনিট বন্ধ থাকার সময় উভয় ঘাটে বেশ কয়েকটি ফেরি নিরাপত্তার জন্য নোঙর করে রাখা হয়।
ফেরি চলাচল বন্ধ থাকায় এ সময় যাত্রী ও যানবাহন পারাপার বন্ধ হয়ে পড়ে। ফলে পাটুরিয়া-দৌলতদিয়া ঘাটের দুই প্রান্তে যাত্রী ও পরিবহন চালকদের সাময়িক ভোগান্তির সৃষ্টি হয়।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)-এর ডিজিএম সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) আব্দুস সালাম জানান, বৈরী আবহাওয়ার কারণে রাত ৩টা ২০ মিনিট থেকে ৬ টা ৫০ মিনিট পর্যন্ত ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছিল। পরে আবহাওয়া স্বাভাবিক হলে ৬টা ৫০ মিনিট থেকে পুনরায় ফেরি চলাচল শুরু করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোহাম্মদ শাহজাহান বিশ্বাস
অফিস : আরিচা, শিবালয়, মানিকগঞ্জ-১৮০০
মোবাইল : +৮৮০ ১৭১১ ৭৩৩ ৬৫১, ই-মেইল : sbnews74@gmail.com