1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জে উদযাপিত হলো প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী দৌলতপুরে বিএনপি,র কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল মানিকগঞ্জে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হরিরামপুরে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আটক জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে ফুলেল শুভেচ্ছা জানালেন সাত উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ হরিরামপুরে বিদ্যালয়ের ক্লাসরুমের ভ্যান ভেঙে দুই শিক্ষাক্ষার্থী আহত মানিকগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জে জাতীয় সমবায় ‍দিবস পালিত মানিকগঞ্জের হরিরামপুরে ১৪৭জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে

গোবিন্দগঞ্জে বিএনপির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শনিবার, ৭ মার্চ, ২০২৬
  • ৩০৯ বার পড়েছেন

মোঃইসমাইল সিরাজী, গাইবান্ধা প্রতিনিধিঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে গাইবান্ধা গোবিন্দগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা ও পৌর শাখাসহ অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ মার্চ) বিকাল ৫টায় গোবিন্দগঞ্জ বিপিএড কলেজ মাঠে এ দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন।

উপজেলা বিএনপির আহবায়ক ফারুক আহম্মেদের সভাপতিত্বে মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবীব রফিক, জেলা বিএনপির সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফারুক কবির আহমদ, যুগ্ন সম্পাদক সানোয়ার হোসেন দিপু, পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, উপজেলা চেয়ারম্যান এ্যাসোসিয়েশনের সভাপতি হাসানুর রহমান চৌধুরী ডিউক, সাধারণ সম্পাদক জহুরুল হক জাহিদ, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম প্রধান বিপ্লব, উপজেলা বিএনপি নেতা সাজাদুর রহমান সাজু, পৌর বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক তরিকুল ইসলাম চঞ্চল, জেলা ছাত্রদলের সহ-সভাপতি শাহনেওয়াজ পল্লব, উপজেলা ছাত্রদলের আহবায়ক সৈয়দ আলামিন রনি, সদস্য সচিব মনির হোসেন, সিনিয়র যুগ্ন আহবায়ক গোবিন্দ কুমার দাস, গোবিন্দগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নুর আলম প্রধানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও সাবেক সংসদ সদস্য মরহুম এমএ মোত্তালিব আকন্দের আত্মার মাগফেরাত কামনা করা হয়। এছাড়া দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

বড় পরিসরে আয়োজিত এই দোয়া ও ইফতার মাহফিলে গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী এবং সাধারণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :