1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন
সর্বশেষ :
হরিরামপুরে বিদ্যালয়ের ক্লাসরুমের ভ্যান ভেঙে দুই শিক্ষাক্ষার্থী আহত মানিকগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জে জাতীয় সমবায় ‍দিবস পালিত মানিকগঞ্জের হরিরামপুরে ১৪৭জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে শিবালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শিবালয়ে শহীদ জিয়া স্মৃতি হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন শিবালয়ে ওয়াই আকৃতির দ্বিতীয় পাদ্মা সেতু নির্মাণের নীতিগত সিন্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালী শিবালয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি

ঘণকুয়াশায় আরিচা-কাজিরহাট ফেরি সার্ভিস বন্ধ, পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ৬ঘন্টা পর চালু

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৫ জানুয়ারী, ২০২৬
  • ৪০৭ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:ঘণকুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ৬ঘন্টা পর পুণ:রায় ফেরি সার্ভিস চালু হয়েছে।কিন্তু বন্ধ রয়েছে আরিচা-কাজিরহাট নৌরুটের ফেরি সার্ভিস।দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও যানবাহন শ্রমিকদেরকে।

বিআইডব্লিউটিসি সুত্রে জানা গেছে,বিগত কয়েকদিন ধরেই সন্ধ্যার পর থেকেই পদ্মা-যমুনা অববাহিকায় কুয়াশা পড়তে থাকে।  গভীর রাতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌপথ দৃষ্টি সীমার বাহিরে চলে যায়। এসময় দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি সার্ভিস বন্ধ রাখতে বাধ্য হয়।

সোমবার সকাল ৭টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।এর আগে ঘণকুয়াশার কারণে রবিবার (৪ জানুয়ারী ) দিবাগত রাত ১২টা ৫০ মিনিট থেকে সোমবার (৫ জানুয়ারী)সকাল ৭টা পযর্ন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।এসময় খানজাহান আলী নামের একটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে মাঝে নদীতে নোঙর করে থাকতে বাধ্য হয়।

এছাড়া ৫টি ফেরি বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, বীর শ্রেষ্ঠ রুহুল আমিন, হাসনাহেনা, ঢাকা ও বাইগার পাটুরিয়া ঘাটে এবং তিনটি ফেরি এনায়েতপুরী, বিএস ডা.গোলাম মাওলা এবং শাহ মখদুম দৌলদিয়া ঘাটে পন্টুনের সাথে রাখা হয়।দীর্ঘ এসময় ফেরি চলাচল বন্ধ থাকায় কনকনে এই শীতের মধ্যে যাত্রী এবং যানবাহন শ্রমিকদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এদিকে রবিবার রাত সাড়ে ১১টা থেকে সোমবার সকালে এ রির্পোট লেখা পযর্ন্ত ঘণকুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম সালাম হোসেন জানান,সোমবার সকাল ৭টা থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু হয়েছে। কিন্তু আরিচা-কাজিরহাট নৌরুটে ঘণকুয়াশা আব্যহত থাকায় ফেরি চলাচল বন্ধ রয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :