
নিজস্ব প্রতিবেদক:ঘণকুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে সাড়ে ৬ঘন্টা পর পুণ:রায় ফেরি সার্ভিস চালু হয়েছে।কিন্তু বন্ধ রয়েছে আরিচা-কাজিরহাট নৌরুটের ফেরি সার্ভিস।দুর্ভোগ পোহাতে হচ্ছে যাত্রী ও যানবাহন শ্রমিকদেরকে।
বিআইডব্লিউটিসি সুত্রে জানা গেছে,বিগত কয়েকদিন ধরেই সন্ধ্যার পর থেকেই পদ্মা-যমুনা অববাহিকায় কুয়াশা পড়তে থাকে। গভীর রাতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌপথ দৃষ্টি সীমার বাহিরে চলে যায়। এসময় দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ফেরি সার্ভিস বন্ধ রাখতে বাধ্য হয়।
সোমবার সকাল ৭টায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।এর আগে ঘণকুয়াশার কারণে রবিবার (৪ জানুয়ারী ) দিবাগত রাত ১২টা ৫০ মিনিট থেকে সোমবার (৫ জানুয়ারী)সকাল ৭টা পযর্ন্ত ফেরি চলাচল বন্ধ ছিল।এসময় খানজাহান আলী নামের একটি ফেরি যাত্রী ও যানবাহন নিয়ে মাঝে নদীতে নোঙর করে থাকতে বাধ্য হয়।
এছাড়া ৫টি ফেরি বীর শ্রেষ্ঠ মতিউর রহমান, বীর শ্রেষ্ঠ রুহুল আমিন, হাসনাহেনা, ঢাকা ও বাইগার পাটুরিয়া ঘাটে এবং তিনটি ফেরি এনায়েতপুরী, বিএস ডা.গোলাম মাওলা এবং শাহ মখদুম দৌলদিয়া ঘাটে পন্টুনের সাথে রাখা হয়।দীর্ঘ এসময় ফেরি চলাচল বন্ধ থাকায় কনকনে এই শীতের মধ্যে যাত্রী এবং যানবাহন শ্রমিকদেরকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
এদিকে রবিবার রাত সাড়ে ১১টা থেকে সোমবার সকালে এ রির্পোট লেখা পযর্ন্ত ঘণকুয়াশার কারণে আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে।
বিআইডব্লিউটিসি’র আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম সালাম হোসেন জানান,সোমবার সকাল ৭টা থেকে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ফেরি সার্ভিস চালু হয়েছে। কিন্তু আরিচা-কাজিরহাট নৌরুটে ঘণকুয়াশা আব্যহত থাকায় ফেরি চলাচল বন্ধ রয়েছে।
Leave a Reply