
সাদেকুর রহমান, শিবালয় প্রতিনিধি:ঘন কুয়াশার কারণে ৬ ঘণ্টা বন্ধ থাকার পর দেশের অন্যতম নৌরুট আরিচা-কাজিরহাট দিয়ে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।
বৃহস্পতিবার(২৮ডিসেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে কুয়াশার ঘনত্ব কমে এলে পুনরায় ফেরি চলাচল শুরু হয়।
এর আগে বুধবার(২৭ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নদীতে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কর্তৃপক্ষ। এসময় আরিচা প্রান্তে ফেরি বেগম রোকেয়া ও বেগম সুফিয়া কামাল এবং কাজিরহাট প্রান্তে বিএস রুহুল আমিন ও শাহ আলী নোঙর করে রাখা হয়।
ফেরি চলাচল স্বাভাবিক হবার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম শাহ মুহাম্মদ খালেদ নেওয়াজ।
তিনি বলেন, কুয়াশার ঘনত্ব কেটে যাওয়ায় সকাল সাড়ে ৬টা থেকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।তবে যানবাহনের কোন সিরিয়াল নেই। বর্তমানে এ রুটে ছোট বড় ৪টি ফেরি চলাচল করছে। কুয়াশার সময় আরিচা প্রান্তে ২ এবং কাজিরহাট প্রান্তে ২টি ফেরি যানবাহন নিয়ে নোঙর করে থাকে।
Leave a Reply