
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা আব্দুল হাসান পিন্টু (৫০) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে উপজেলার বয়ড়া ইউনিয়নের যাত্রাপুর গ্রামের আব্দুল গফফারের ছেলে।
পারিবারিক সূত্রে জানা যায়, এক সপ্তাহ আগে ব্রেণ স্ট্রোক করলে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়। ৭ দিন চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়।
১৭ সেপ্টেম্বর (রোববার) সকালে আবার অসুস্থ হয়ে পরলে ঢাকায় নেয়ার পথে সিঙ্গাইর পৌছালে রাস্তায় তাঁর মৃত্যু হয়।
তাঁর মৃত্যুতে উপজেলা আওয়ামী যুবলীগ এক শোক বার্তা পেশ করে। উপজেলা আওয়ামী যুবলীগের আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী মিল্টন, যগ্ম- আহ্বায়ক ফরিদ মোল্লা ও কামাল হোসেনের স্বাক্ষরিত এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানোনো হয়।
বাদ আসর জানাজা শেষে যাত্রাপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি এক ভাই, ৬ বোন, স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
Leave a Reply