1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা শিবালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত শিবালয়ে সেলফি বাস বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রীর অনুষ্ঠানে যাবার সময় হামলায় যুবলীগ নেতাসহ আহত আট

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৩ আগস্ট, ২০২৩
  • ২৩৯ বার পড়েছেন

সোনার বাংলা নিউজ ডেস্ক: মানিকগঞ্জে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের একটি অনুষ্ঠানে যাবার সময় অতর্কিত হামলার শিকার হয়েছেন জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজার ছোট ভাই যুবলীগ নেতা আলরাফিসহ আটজন।

এ ঘটনায় আহত তিনকে আশঙ্কাজনক অবস্থায় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহদের মধ্যে আল রাফির মাথায় ৮টি সেলাই,মবিনের হাত,পা ও শরীরের বিভিন্ন স্থানে ১৭ টি সেলাই ও অনন্য নামের আরেক জনের ডান হাতের কবজী ভেঙ্গে গেছে।

সদর থানা পুলিশ ও আহতদের সঙ্গে কথা বলে জানা গেছে,  রোববার দুপরে মানিকগঞ্জ কর্ণেল মালেক মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেকের বৃক্ষরোপন কর্মসুচীর আয়োজন ছিল। এ অনুষ্ঠানে জেলা যুবলীগের আহবায়ক আব্দুর রাজ্জাক রাজার পক্ষে তার ছোট ভাই যুবলীগ নেতা আল-রাফির নেতৃত্বে জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সামিউল আলীম রনি ও সুজন খন্দকারসহ ২০ থেকে ২৫ জন মোটর সাইকেল যোগে যাচ্ছিল। তাদের মোটর সাইকেলের বহর মানিকগঞ্জ বাসষ্ট্যান্ডের জয়রা এলাকায় ইসলামী ব্যাংক ও কমিউনিটি হাসপাতালের সামনে পৌছানো মাত্র সিএনজি ও হেলোবাইকের লাইন ম্যান ইসমাইল ও উসমানের  সঙ্গে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ইসমাইল ও উসমানের সঙ্গে তাদের সহযোগী জকি,জাহাঙ্গীর,ওয়াসিম,মুন্না ও সবুজ একত্র হয়ে কাঠের বাটাম, লোহার পাইপ ও ধারালো অস্ক্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এই হামলায় আল-রাফি, মবিন,অনন্য,সামিউল আলিম রনি,সুজন খন্দকার,উজ্জল সওদাগর,মনির হোসেন আহত হয়।

জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য সামিউল আলিম রনি বলেন, আমরা মন্ত্রীর বৃক্ষরোপন কর্মসুচীর অনুষ্ঠানে যাচ্ছিলাম। বাসষ্ট্যান্ডের জয়রা এলাকায় ইসলামী ব্যাংক ও কমিউনিটি হাসপাতালের সামনে পৌছানো মাত্র সিএনজি ও হেলোবাইকের লাইন ম্যান ইসমাইল ও উসমানের সঙ্গে যানজট নিয়ে সামান্য তর্কবিতর্ক হয়। এ সময়  তাদের পক্ষে কিছু যুবক লাঠি,চাপাতি ও লোহার রড নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা চালায়।  যারা  হামলা করেছে তারা পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মানিকগঞ্জ জেলা বাস মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলামের অনুসারী।

পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মানিকগঞ্জ জেলা বাস মালিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম ঘটনার নিন্দা জানিয়ে বলেন, আমি খবর পাওয়ার সঙ্গে সঙ্গে হাসপাতালে গিয়ে রাফি সহ আহতদের দেখে এসেছি। এই ঘটনার সঙ্গে যারাই জড়িত তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মানিকগঞ্জ সদর  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার সাংবাদিকদের বলেন, আমি বিষয়টি জেনেছি। এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :