1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন
সর্বশেষ :
ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা শিবালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত শিবালয়ে সেলফি বাস বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

সিংগাইরে চাঁদার দাবিতে বাউন্ডারি দেয়াল ভাংচুর করায় থানায় অভিযোগ

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ২০৭ বার পড়েছেন

সিংগাইর (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা: চাঁদার দাবিতে নির্মাণাধীন বাউন্ডারি দেয়াল ভাংচুর করায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন জনৈক মোহাম্মদ আওলাদ হোসেন।তিনি মানিকগঞ্জের সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের পারিল-নওয়াধা গ্রামের মোহাম্মদ মেঘু মিয়ার ছেলে।

রবিবার (৪ ফেব্রুয়ারি) ভুক্তভোগী আওলাদ হোসেনের দায়ের করা অভিযোগ থেকে জানা যায়, সিংগাইর পৌর এলাকার বকচর মহল্লার মৃত ফিরোজ খানের পুত্র আক্তারুজ্জামান সোহেল (৫০), রানা খান (৩৭),জনি খান(৩৪) ও ঘোনাপাড়া গ্রামের মৃত শাহাবুদ্দিনের পুত্র আবু বকর সিদ্দিকসহ(৫০) আরো অজ্ঞাত ১০-১২ জন তার জমিতে নির্মাণাধীন বাউন্ডারি দেয়াল ভাংচুর করে। ইতিপূর্বেও তারা ওই বাউন্ডারি দেয়াল নির্মাণে বাঁধা প্রদান করে। পরবর্তীতে ২ লক্ষাধিক টাকার নির্মাণ সামগ্রী রড ও সিমেন্ট রাতের আধাঁরে চুরি করে নিয়ে যায়। সেই সাথে ওই জমিতে নির্মাণ কাজ করতে গেলে ১০ লক্ষ টাকা চাঁদা দাবী করে বলে লিখিত অভিযোগে উল্লেখ করেন।  আওলাদ হোসেনের আশংকা, বিবাদীদের দাবীকৃত চাঁদা না দিলে যে কোনো সময় তার জমি দখলসহ পরিবারের লোকজনকে মারধর ও খুন জখম করতে পারে। তিনি এ বিষয়ে প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন।

অভিযুক্ত আক্তারুজ্জামান সোহেল বলেন, আওলাদ হোসেন জমি ক্রয় করে এলাকাবাসীর চলাচলের রাস্তা বন্ধ করে দিয়েছেন। এর প্রতিকার চেয়ে এলাকাবাসীর গণস্বাক্ষর নিয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দেয়া হয়েছে। মালামাল চুরি, চাঁদা দাবী ও বাউন্ডারি দেয়াল ভাংচুরের অভিযোগ সত্য নয় বলে দাবী করেন তিনি ।

সিংগাইর থানায় দায়ের করা অভিযোগের তদন্ত কর্মকর্তা  এসআই মো. কামরুল ইসলাম বলেন, অভিযোগ দায়েরের কথা আমি শুনেছি, এখনো হাতে পাইনি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :