
হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেশ বরেণ্য কণ্ঠশিল্পী মমতাজ বেগম বলেছেন, শেখ হাসিনা সরকার নারীদের নিয়েই সব চেয়ে বেশি চিন্তা করেন। কারণ তিনি একজন নারী। এ জন্যই তিনি ভাতৃত্বকালীন ভাতা, নারী পরিত্যক্ত ভাতা, বিধবা ভাতাসহ নারীদের বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছেন। শুধু তাই নয়, শেখ হাসিনা সরকার সাধারণ মানুষের কথা ভাবেন। আপনাদের সংসারের উপর খেয়াল রাখেন। তাই শেখ হাসিনাকেও আপনারা মনে রাখবেন।”
সোমবার (১৬ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার বলধারা ইউনিয়নের বনগাজা গ্রামে বিশেষ উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা জাতীয় মহিলা সংস্থা (মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়) তথ্য আপার আয়োজিত উঠান বৈঠকে তিনি আরও বলেন, “একজন নারীকে তাদের সন্তান বা স্বামী যদি ভাত না দেন, শেখ হাসিনা সরকার কিন্তু তাদের ভাতার ব্যবস্থা করেছেন। অনেক নারী আছে আমাকে বলেন, আমার সন্তান আমাকে ভাত দেয় না কিন্তু শেখ হাসিনা আমাকে ভাত দেয়।”
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আপনারা নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাবেন। দেশে যে উন্নয়ন হয়েছে শেখ হাসিনা আবার প্রধানমন্ত্রী হলে আরোও কয়েকগুণ বেশি উন্নয়ন হবে। আর যদি অন্য কোনো দল ক্ষমতায় আসে, ভালো ভালো উন্নয়নমূলক কাজগুলো বন্ধ করে দেবেন। তারা প্রথমে দেশের উন্নয়ন বাদ দিয়ে আগে তাদের পেট ভরবে।
বিশেষ উঠান বৈঠকে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জামাল নাসের খান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, জেলা আওয়ামী মহিলা লীগের সাধারণ সম্পাদক আনোয়ারা খাতুন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মনিরুজ্জামান হিরো, সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোহাম্মদ কহিনুর ইসলাম সানি সহ উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
Leave a Reply