1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে ফুলেল শুভেচ্ছা জানালেন সাত উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ হরিরামপুরে বিদ্যালয়ের ক্লাসরুমের ভ্যান ভেঙে দুই শিক্ষাক্ষার্থী আহত মানিকগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জে জাতীয় সমবায় ‍দিবস পালিত মানিকগঞ্জের হরিরামপুরে ১৪৭জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে শিবালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শিবালয়ে শহীদ জিয়া স্মৃতি হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন শিবালয়ে ওয়াই আকৃতির দ্বিতীয় পাদ্মা সেতু নির্মাণের নীতিগত সিন্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালী শিবালয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন

শিবালয়ে সাংবাদিকের বাসায় মাদক ব্যাবসায়ীর হামলা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬
  • ৩১০ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ে একটি কবরস্থানে মাদকের জমজমাট হাটের চিত্র তুলে ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়ায় কালের কণ্ঠের মানিকগঞ্জের আঞ্চলিক প্রতিনিধি মারুফ হোসেনের বাড়ি হামলা হয়েছে। 
সোমবার মধ্যে রাতে  উপজেলার তেওতা ইউনিয়নের ষাইট ঘর তেওতা ওই সাংবাদিকের নিজ  বাড়িতে হামলা করে এলাকার চিহ্নিত ইয়াবা ব্যবসায়িক আলামিন হোসেন।  ইতিপূর্বে ইয়াবা ব্যবসায়িক আল আমিন মাদকসহ একাধিক বার পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে কারাগারে ছিলো।
খোঁজ নিয়ে জানা গেছে,  দীর্ঘ দিন ধরে উপজেলার তেওতা ইউনিয়নের ষাইট ঘর তেওতা সম্মিলিত কবরস্থানে আল আমিন সন্ধার পর বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে আসছে। এলাকার  উঠতি বয়সের ছেলেদের বিশেষ করে স্কুল- কলেজের শিক্ষার্থীদের  টার্গেট করে  ইয়াবা ও গাঁজা কৌশলে তাদের কাছে বিক্রি করে সে।  স্থানীয়রা আল আমিনের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না। বিষয়টি নিয়ে সোমবার দুপুরে কালের কণ্ঠের সাাংবাদিক কারো নাম উল্লেখ্য না করে সামাজিক যোগাযোগমাধ্যমে মাদকের ভয়াবহতা নিয়ে উঠতি বয়সের ছেলেদের ক্ষতির  কথা তুলে ধরেন। তাৎক্ষণিক ওই মাদক ব্যবসায়িক পোস্টের কমেন্টসে আজেবাজে মন্তব্য করতে থাকে।  এদিকে নেটিজনরা মরণঘাতক ইয়াবার বিরুদ্ধে লেখার মাধ্যমে  সোচ্চার হয়ে উঠে। পরে রাত একটার দিকে ছোট দুই ছেলেসহ পরিবার নিয়ে ঘুমিয়েছিলো সাংবাদিক । আকস্মিক ভাবে বাসার টিনের গেটে রড দিয়ে ভংচুরের শব্দ পান তিনি। এসময় দ্রুত উঠে দেখে আল আমিন পালিয়ে যাচ্ছে।পরে গেটের কাছেই একটি দোকানের সিসি ক্যামেরায় তার খালি গায়ে রড নিয়ে আসার ভিডিও দেখা যায়। বিষয়টি শিবালয় থানা পুলিশকে জানালে দ্রুত ঘটনা স্থলে  পুলিশ এসে বিষয়টির  সত্যতা পান।
দোকানে থাকা প্রত্যক্ষদর্শী দুই ব্যক্তি জানান, আল আমিন খালি গায়ে হাতে রড নিয়ে দোকানে সিগারেট কিনতে আসে। তার কিছুক্ষণ পরে মারুফ সাংবাদিকের বাসার টিনে বিকট শব্দ হয়। এসময় দ্রুত সাংবাদিক রুম থেকে বের হলে আল আমিন পশ্চিম দিকে পালিয়ে যায়।
এ বিষয়ে টহলে থাকা পুলিশ অফিসার  জানান একজন সাংবাদিকের বাসায় মধ্যে রাতে হামলা করা কোন ভাবেই মানা যায় না। এ বিষয়ে আইনি পক্রিয়াধিন রয়েছে।  আল আমিন এলাকায় চিহ্নিত  মাদক ব্যবসায়িক। এর আগে কয়েক বার তাকে মাদকসহ গ্রেপ্তার করে কারাগারে প্রেরণ করা হয়েছিল।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :