1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে ফুলেল শুভেচ্ছা জানালেন সাত উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ হরিরামপুরে বিদ্যালয়ের ক্লাসরুমের ভ্যান ভেঙে দুই শিক্ষাক্ষার্থী আহত মানিকগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জে জাতীয় সমবায় ‍দিবস পালিত মানিকগঞ্জের হরিরামপুরে ১৪৭জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে শিবালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শিবালয়ে শহীদ জিয়া স্মৃতি হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন শিবালয়ে ওয়াই আকৃতির দ্বিতীয় পাদ্মা সেতু নির্মাণের নীতিগত সিন্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালী শিবালয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন

শিবালয়ে পাওয়ার গ্রিডে ডাকাতি, লুটকৃত মালামালসহ গ্রেফতার-৩

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৫৩৫ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ে নিউ আরিচা ১২৩/১৩৩ কেভি এয়ার ইনসুলেটেড সুইজার পাওয়ার গ্রিডে সংঘটিত ডাকাতির ঘটনায় ৩’শ কেজি তামার তারসহ তিন ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ডাকাতদের বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে মানিকগঞ্জ জেলহাজতে প্রেরন করা হয়েছে।

পুলিশ জানায়, গত ৮ ডিসেম্বর রাতে শিবালয়ের বরংগাঈলে অবস্থিত নিউ আরিচা পাওয়ার গ্রিডে ডাকাতির ঘটনা ঘটে। ১৫/২০ জনের সংঘবদ্ধ ডাকাত দল গ্রিডের নিরাপত্তাকর্মী ও শ্রমিকদের জিম্মি করে কপার মেস, আর্থিং মেস, কপার প্লেটসহ বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জাম লুটে নেয়।
এ সময় সিসিটিভি ক্যামেরা ও মনিটর ভাঙচুর করে ডাকাতরা। ডাকাতদের হামলায় এক নিরাপত্তাকর্মী গুরুতর আহত হন। আহত নিরাপত্তাকর্মীকে উদ্ধার করে শিবালয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
এমন অভিযোগে শিবালয় থানা পুলিশ তদন্ত শুরু করে। তদন্তের একপর্যায়ে পুলিশ ৩’শ কেজি তামার তার উদ্ধারসহ গত মঙ্গল ও বুধবার রাতে পৃথক অভিযানে ঘটনার সঙ্গে জড়িত তিন জনকে গ্রেফতার করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন—জামালপুর সদরের সুরুজ মিয়ার ছেলে মোঃ সুজন মিয়া (৩৯), জামালপুর ইসলামপুরের হুরমুজ শেখের ছেলে মোঃ রতন শেখ (৩২) ও ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জের মৃত আবুল হোসেনের ছেলে মোঃ বিপ্লব হোসেন (৩৮)।

শিবালয় থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মানবেন্দ্র বালো  বলেন, ঘটনাস্থল থেকে ডাকাত দলের ফেলে যাওয়া ২০টি মোবাইল ফোন, একটি মনিটর, একটি ইউপিএস, হাত-পা বাঁধার কাজে ব্যবহৃত ছেঁড়া গামছার টুকরা ও রশি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তদন্তে ডাকাতির ঘটনায় প্রতিষ্ঠানটির ভেতরের কিছু ব্যক্তির সম্পৃক্ততার রয়েছে কি-না তাও খতিয়ে দেখা হচ্ছে।

এছাড়া, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, গ্রেফতারকৃতদের আজ বৃহস্পতিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে মানিকগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :