1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
সর্বশেষ :
ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা শিবালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত শিবালয়ে সেলফি বাস বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

শিবালয়ে ডাকাতিসহ একাধিক মামলার  ৩ জন গ্রেপ্তার

  • সর্বশেষ আপডেট : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৩২২ বার পড়েছেন

শিবালয় প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে আওয়ামীলীগ নেতার বাড়িতে ডাকাতির ঘটনায় সন্দেহ ভাজন ৩জনকে গ্রেপ্তার করেছে শিবালয় থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত ডাকাতদেরকে সাত দিনের রিমান্ড চেয়ে বুধবার বিকেলে বিজ্ঞ-আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হচ্ছে, মানিকগঞ্জের দৌলতপুর উপজেলার মীরহাটাইল গ্রামের মৃত-কুদ্দুস আলীর ছেলে রুস্তম আলী (৫২), একই উপজেলার চরকাটারি গ্রামের মৃত- নুরুল শেখের ছেলে আরিফ শেখ (২৭) ও সিরাজগঞ্জের শাহাজাতপুর উপজেলার রতনদিয়া গ্রামের বহুত আলী ব্যাপারির ছেলে মো. বাবুল (৪০)।

শিবালয় থানা ওসি তদন্ত শেখ মো. ফরিদ আহমেদ জানান, উপজেলার শিবালয় ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মো. কাউছার মোল্লার বাড়িতে গত ২৭ ফেব্রুয়ারী রাতে ডাকাতির ঘটনার ১মার্চ থানায় একটি মামলা রুজু হয়। ডাকাতদল নগদ অর্থসহ ২৪ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। এমন ঘটনায় থানা পুলিশের বিশেষ অভিযানে ৭ মার্চ রাতে ঢাকার আশুলিয়া ও গাজিপুরের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুস্তমের বিরুদ্ধে ১৫টি ও বাকী ২জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় আরো ৫টি করে ডাকাতি ও চুরি মামলা রয়েছে।ধৃতদেরকে সাত দিনের রিমান্ড আবেদনসহ চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :