1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা শিবালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত শিবালয়ে সেলফি বাস বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

শিবালয়ে জাতীয় শ্রমিক লীগের সভাপতি অছিয়ার রহমান সিকো সাধারণ সম্পাদক মিলন কাজী

  • সর্বশেষ আপডেট : রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩
  • ৩৪১ বার পড়েছেন
সভাপতি মো.অছিয়ার রহমান সিকো সাধারণ সম্পাদক মো.মিলন কাজী

সাদেকুর রহমান,শিবালয় প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে জাতীয় শ্রমিক লীগের নতুন কার্যকরী কমিটি গঠণ করা হয়েছে।সাবেক কৃষক লীগ নেতা মো.অছিয়ার রহমান সিকোকে সভাপতি এবং শ্রমিক নেতা মো. মিলন কাজীকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট জাতীয় শ্রমিক লীগ শিবালয় উপজেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছেন জেলা কমিটি।

মানিকগঞ্জ জেলা জাতীয় শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকার  ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফ তোতা যৌথ স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেয়া হয়।গত ১৪ নভেম্বর মঙ্গলবার কমিটি অনুমোদন দেওয়া হলেও শনিবার সন্ধ্যায় প্রকাশ করেন জেলা কমিটি।

এ কমিটি’র অন্যান্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মো. আজগর আলী মোল্লা, সহ-সভাপতি মো.কাওছার আহম্মেদ, মো.মোয়াজ্জেম হোসেন মুক্তার, মো.হাবিবুর রহমান জালাল, মো.মতিন মুন্সী, শ্রী সুদেব কুমার সাহা, মো. নিজাম উদ্দিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. রুবেল শেখ, মো. আরিফুল হাসান, সাংগঠনিক সম্পাদক মো.মহসিন মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো.তুষার শেখ, প্রচার ও প্রকাশনা সম্পাদক শ্রী তপন সরকার, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সুমন মিয়া, দপ্তর সম্পাদক মো.সোহেল মল্লিক, সহ-দপ্তর সম্পাদক মো. সজল তালুকদার, অর্থ বিষয়ক সম্পাদক মো.শুকুর আলী, সহ-অর্থ বিষয়ক সম্পাদক মো. আকাশ মিয়া, আইন ও দরকষাকষি বিষয়ক সম্পাদক মো. নাসির হোসেন, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মো. রুবেল আলম হৃদয়, সহ-শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক মো. রাকিবুল হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পদক শ্রী সুজন সাহা, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পদক শ্রী তুফান সরকার, শ্রমিক কল্যাণ সম্পাদক মো. শাওন শেখ, সহ-শ্রমিক কল্যাণ সম্পাদক মো. জুয়েল শেখ, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো. সহিদুল ইসলাম, সহ-ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক মো.ছবুর হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌসী বেগম, সহ-মহিলা বিষয়ক সম্পাদক শাহনাজ আক্তার এবং ১৪জন কার্যকরী সদস্যসহ মোট ৪৫ সদস্য বিশিষ্ট এ  কমিটি গঠণ করা হয়েছে।

নব-নির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা বলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার  উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সকলকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। পাশাপাশি নির্বাচনকে সামনে রেখে বিএনপি জামায়াত যে ষড়যন্ত্র করছে তা মোকাবেলা করার জন্য শিবালয় উপজেলা জাতীয় শ্রমিকলীগের সকল নেতাকর্মীদেরকে প্রস্তুত  থাকার আহবান জানান ।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :