1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

শিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন ও আলোচনা সভা

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬
  • ২৪৩ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:জাটকা ধরা রোধ করিইলিশে ভরবে সাগর নদী শ্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জে শিবালয়ে জাটকা সংরক্ষণ সপ্তাহ উদ্বোধন আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে

দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে শিবালয় উপজেলা পরিষদ মিলনায়তনে  উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এ অনুষ্ঠানের আয়োজন করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা মৎস্য কর্মকর্তা শেখ মনিরুল ইসলাম মনির।

শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রাণী কর্মকারের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন, শিবালয় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাথী রাণী নিয়োগী, জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মো: দেলোয়ার হোসেন, তেওতা ইউনিয়ন প্রশাসক ও উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো: মাহবুবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা রাজিয়া তরফদার,শিবালয় থানা অফিসার ইনচার্জ মো.মনির হসেন, পাটুরিয়া নৌ-থানার ওসি কে এম নজরুল, সিসি  কোস্টগার্ড শিবালয় আবিদুর রহমান, শিবালয় উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো: নাসির উদ্দিন নাসির, জাতীয়তাবাদী মৎস্যজীবী দল শিবালয় উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: দিদারুল ইসলাম দিপু, জেলে পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন, নিরাঞ্জন হলদার প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের ক্ষেত্র সহকারী যারীন তাসনীম।

বক্তারা বলেন, আজ ৭ এপ্রিল  থেকে ৯ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহের কর্মসূচি পালন করা হবে। ইলিশের উৎপাদন বৃদ্ধিতে সরকার সব ব্যবস্থা গ্রহণ করছে। ইলিশ বেড়ে উঠার পথে কোনভাবেই যাতে বাধা সৃষ্টি না হয় সেজন্য যা যা করা দরকার আমরা করবো।জাটকা আহরণ বন্ধকালে ইলিশ আহরণে জড়িতদের যাতে সমস্যা না হয়, সেজন্য তাদের সহায়তা দেওয়া হচ্ছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :