1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা শিবালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত শিবালয়ে সেলফি বাস বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল শিবালয়ে কৃষকদলের উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচি জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জেলায় শ্রেষ্ট সন্মাননা ক্রেস্ট পেলেন শিবালয়ের ইউএনও মনিষা রানী কর্মকার

শিবালয়ে গভীর রাতে ছিন্নমূল শীতার্তদের গায়ে কম্বল দিলেন ইউএনও

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৪৩২ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের শিবালয়ে গভীর রাতে শীতার্ত ছিন্নমুল মানুষেদের গায়ে শীত নিবারণের জন্য প্রদান করেছে উপজেলা নির্বাহী অফিসার।শীত নিবারণের লক্ষ্যে অসহায় মানুষের মাঝে কম্বল নিয়ে হাজির হলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মনীষা রানী কর্মকার।

শিবালয় উপজেলা চত্বরসহ পাটুরিয়া, আরিচা ফেরি ও লঞ্চ ঘাট এলাকায় বুধবার রাতে ছিন্নমূল এসব  শীতার্ত নারী-পুরুষের গায়ে সরকারী বরাদ্দকৃত কম্বল জড়িয়ে দেন তিনি।

রাতে সরজমিনে দেখা যায়, সৃষ্ট শৈত্য প্রবাহ ও কনকনে শীতে চরম ভোগান্তিতে পড়েছে পদ্মা-যমুনা বেষ্টিত শিবালয় উপজেলার অসহায় শীতার্ত মানুষ। যার মধ্যে সবচেয়ে বেশি কস্টের শিকার সমাজের ছিন্নমূল মানুষ। ছিন্নমূল শীতার্ত মানুষের কষ্ট লাঘবে শিবালয়ে অতি সম্প্রতি যোগদানকৃত ইউএনও মনীষা রানী গভীর রাতে অসহায় ছিন্নমূল মানুষের কাছে কম্বল নিয়ে হাজির হচ্ছেন। কনকনে শীতে যখন ছিন্নমূল মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিচ্ছেন তখন অনেকেই আবেগে আপ্লূত হয়ে কস্টের মাঝেই যেন উচ্ছাস প্রকাশ করছেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষা রানী কর্মকার বলেন, এ সময় সর্বত্রই শীত বইছে। শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে সমাজের ছিন্নমূল অসহায় মানুষ। এ বিষয়টি গুরুত্বদিয়েই প্রশাসনের পক্ষ থেকে রাতের আলোয় তাদের মধ্যে কম্বল বিতরণ করা হচ্ছে। যদিও চাহিদার তুলনায় এর বরাদ্দ অনেক কম। তবুও পর্যাক্রমে সকল অসহায় মানুষের মধ্যে তা বিতরণ অব্যাহত থাকবে ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরোও বলেন, সরকারের পাশাপাশি সমাজের ধনাঢ্য ব্যক্তি, সামাজিক ও রাজনৈতিক নেতৃস্থানীয়রা এ কাজে সহায়তার হাত বাড়ালে এলাকার দুস্থ মানুষের কস্ট সহজেই লাগব হবে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :