
মানিকগঞ্জের শিবালয়ে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটি’র সভা অনুষ্ঠিত
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করেন।
এতে সভাপতিত্ব করেন শিবালায় উপজেলা নির্বাহী অফিসার মনিষা রানী কর্মকার।
বক্তব্য রাখেন শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম, শিবালায় থানার তদন্ত ওসি মানবেন্দ্র, মানিকগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটি’র সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, শিবালয় উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মো: নাসির উদ্দিন, বিআডব্লিউটিস’র ডিজিএম আব্দুস সালাম, শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো: আলাল উদ্দিন আলাল, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো: নুর খান ও ছাত্র প্রতিনিধি কামরুল হাসান প্রমুখ।
এছাড়া উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তরা বলেন, আসন্ন ঈদুল ফিতরের সামনে আরিচা ও পাটুরিয়া ঘাট দিয়ে যাত্রীদের নির্বিঘ্নে চলাচলের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহীনিসহ আমাদের সকলকেই সজাগ থাকতে হবে। বর্তমান সরকার মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজির প্রতি জিরো ট্রলারন্স। তাই কাউকে সন্ত্রাস, চাঁদাবাজি করতে দেয়া হবেনা। এদের কোন দল নেই। সন্ত্রাস, চাঁদাবাজি যেই করুকনা কেন তাকে ছাড় দেয়া হবেনা।
Leave a Reply