1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
সর্বশেষ :
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে ফুলেল শুভেচ্ছা জানালেন সাত উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ হরিরামপুরে বিদ্যালয়ের ক্লাসরুমের ভ্যান ভেঙে দুই শিক্ষাক্ষার্থী আহত মানিকগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জে জাতীয় সমবায় ‍দিবস পালিত মানিকগঞ্জের হরিরামপুরে ১৪৭জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে শিবালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শিবালয়ে শহীদ জিয়া স্মৃতি হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন শিবালয়ে ওয়াই আকৃতির দ্বিতীয় পাদ্মা সেতু নির্মাণের নীতিগত সিন্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালী শিবালয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন

শিবালয়ে ইয়াবাসহ ২জন গ্রেফতার

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬
  • ৫৭৪ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মাদকের কারবারের অভিযোগে পুলিশের নজরদারিতে থাকা শিবালয়ের সাবেক ছাত্রদল নেতা মো. নাজমুল ইসলাম (৪২) অবশেষে ইয়াবাসহ পুলিশের হাতে ধরা পড়েছেন। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে ইয়াবা কারবার ও সেবনের সঙ্গে জড়িত নাজমুলের নেতৃত্বে এলাকায় গড়ে উঠেছে মাদকের নেটওয়ার্ক।
‎বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উলাইল ইউনিয়নের দশচিড়া গ্রামের পাকা সড়ক থেকে ৩১ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়। তার সঙ্গে থাকা রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেলও জব্দ করা হয়েছে।
নাজমুল দশচিড়া গ্রামের সবুর উদ্দিনের ছেলে।এ ঘটনায় শিবালয় থানার এসআই মো. আশরাফুর রহমান বাদী হয়ে ১ অক্টোবর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
‎এদিকে একই রাতে শিবালয়ের মহাদেবপুর এলাকায় ঢাকা-আরিচা মহাসড়ক থেকে ৬০০ পিস ইয়াবাসহ কাউসার হোসেন (২৭)নামে আরেক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। কলাগাড়িয়া মধুমতি সিএনজি অ্যান্ড এলপিজি স্টেশনের সামনে থেকে তাকে আটক করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৮০ হাজার টাকা।
‎কাউসার রংপুরের পীরগাছা উপজেলার ছোট আয়াত খা গ্রামের আকবর হোসেনের ছেলে। বর্তমানে তিনি সাভারের আরাপাড়া এলাকায় ভাড়া থাকেন। এ ঘটনায় এসআই (নিঃ) প্রদীপ কুমার সাহাজী বাদী হয়ে মামলা করেছেন। শিবালয় থানার ওসি আমিনুল ইসলাম দুটি গ্রেফতারের তথ্য নিশ্চিত করে জানান মাদকের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
‎

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :