1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন
সর্বশেষ :
ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা শিবালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত শিবালয়ে সেলফি বাস বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

শিবালয়ে অটোরিকশা চোর চক্রের ৩ সদস্য আটক,প্রাইভেটকারসহ অটোরিকশা উদ্ধার

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৩
  • ৪০৬ বার পড়েছেন

সাদেকুর রহমান, শিবালয়, প্রতিনিধি: মানিকগঞ্জের শিবালয়ে শরবতের সাথে চেতনা নাশক দ্রব্য খাওয়ায়ে বেটারি চালিত অটোরিকশা চোর চক্রের এক সদস্যসহ তিনজনকে আটক করেছে শিবালয় থানা পুলিশ। একই সঙ্গে পৃর্থক অভিযানে একটি প্রাইভেটকার ও দু’টি অটোরিকশা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর ) বেলা ১১টার দিকে শিবালয় থানার ওসি  শাহনুর এ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, শেরপুরের ঝিনাইগাতি উপজেলা তামাগোছা গ্রামের মো. হাসেত আলী (৪০), পাবনার আতাইকোলা সদর উপজেলার  সুজন (৪৮)এবং মানিকগঞ্জের শিবালয়ের রুপসা এলাকার নিজাম মেম্বার (৫৫)।

শিবালয় থানার অফিসার ইনচার্জ শাহনুর এ আলম বলেন, গত বৃহস্পতিবার দুপুরে আমাদের কাছে সংবাদ আসে পাটুরিয়া ঘাট থেকে একটি অটোরিকশাসহ চালক নিখোঁজ হয়েছে। এ সংবাদে আমরা অভিযান চালিয়ে পাটুরিয়া সংযোগ মোড় থেকে অটোরিকশাসহ চোরকে আটক করা হয়। এরপর বিভিন্ন প্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে অটোচালক রাজু আহাম্মেদকে ধামরাই থানার কালামপুর এলাকার সুতিপাড়া ব্রীজের নীচ থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে উথলী হাসপাতালে ভর্তি করা হয়েছে। শরবতের সাথে চেতনানাশক দ্রব্য খাওয়ায়ে তার রিকশা চুরি করে বলে ওসি জানান।

এছাড়া গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে আমরা আরেকটি সংবাদ পাই, উপজেলার কয়ড়া এলাকা থেকে একটি ব্যাটারি চালিত অটোরিকশা চুরি হয়েছে।তাৎক্ষনিক অভিযান চালিয়ে ঘিওর উপজেলার ধুলুন্ডি এলাকা থেকে অটোরিকশাসহ চোরকে আটক করা হয়েছে।

অটোচোর সুজনের স্বীকারোক্তি অনুযায়ী এর সাথে জরিত থাকায় রুপসা এলাকার ভাংগারি ব্যবসায়ী নিজাম মেম্বারকে আটক করা হয়েছে।

এছাড়া শুক্রবার ভোর রাতে ত্রিপুল নাইনের ফোন আসে মাগুরা থেকে একটি প্রাইভেটকার চুরি হয়েছে।জিপিআরএসের মাধ্যমে গাড়ির মালিকের দেওয়া তথ্য অনুযায়ী পাটুরিয়া ঘাট এলাকায় অবস্থিত কেরামত আলী ফেরি থেকে গাড়িটি উদ্ধার করা হয়। কিন্তু গাড়ি চুরির সাথে জরিতদেরকে  পাওয়া যায়নি।

এব্যাপারে  শিবালয় থানায়  মামলা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :