
নিজস্ব প্রতিবেদক: সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ মানিকগঞ্জের কয়েকটি বেসরকারি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট উপহার দিয়েছে জেলা সমাজসেবা কার্যালয়।
শনিবার (৩ জানুয়ারি) সকালে সরকারি সমন্বিত ভবনের মাল্টিপারপাস হলে ‘সমাজসেবা দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই সম্মাননা ক্রেস্ট প্রদান করেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা। জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক আব্দুল বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখেন মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, ন্যাশনাল পলিটেকনিক ইনস্টিটিউটের পরিচালক প্রকৌশলী ড. মোহাম্মাদ ফারুক হোসেন, গনকল্যান ট্রাস্টের পরিচালক জহিরুল ইসলাম, প্রতিবন্ধী সংগঠন- এমডিপিওডি’র পরিচালক এন্তাজ আলী, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারি পরিচালক মোহাম্মদ রোকন উদ্দিন ভুঞা, শহর সমাজসেবা কর্মকর্তা মেহেদি মাসুদ, সমাজসেবা কর্মকর্তা (হাসপাতাল) নেয়াজ মোর্শেদ, প্রতিবন্ধী সংগঠনের প্রতিনিধি জাহিদ হোসেন প্রমুখ। ছবিতে দেখা যাচ্ছে এমডিপিওডি’র পরিচালক এন্তাজ আলী ও সদস্য জাহিদ হোসেন সংগঠনটির পক্ষ থেকে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ও অতিথিদের হাত থেকে সম্মাননা ক্রেস্ট গ্রহণ করছেন।
Leave a Reply