1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৪ অপরাহ্ন
সর্বশেষ :
ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা শিবালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত শিবালয়ে সেলফি বাস বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

মানিকগঞ্জে পারিবারিক রাস্তা জবরদখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ৪৯২ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: ৭ সেপ্টেম্বর ২০২৫

মানিকগঞ্জে পারিবারিক রাস্তা জবরদখলের চেষ্টা ও অব্যাহত অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে মানিকগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

মানিকগঞ্জ পৌরসভার দাশড়া এলাকায় অবস্থিত পারিবারিক রাস্তা জনস্বার্থে উন্মুক্ত করার দাবিতে এলাকাবাসী গত ৩০ আগস্ট মানববন্ধন করে।ভুক্তভোগী পরিবারের দাবী পৈত্রিক সুত্রে তারা এ জমির মালিক। এটি কোন সরকারি রাস্তা না। এটি শুধু তাদের ব্যক্তিগত যাতায়াতের রাস্তা। এই দাবি-দাওয়াকে কেন্দ্র করে এলাকাবাসী ও জমির মালিকদের  মধ্যে বিরূপ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী আলী আশরাফ তার লিখিত বক্তব্যে বলেন, তার পৈত্রিক সুত্রে ৬০ শতাংশ জমির মালিক মো. আলী আলাউদ্দিন, মো. আলী আশরাফ ও শেখ রুবাইয়াত ইসলাম। তাদের পিতা অ্যাডভোকেট রহমত আলী জীবিত থাকা অবস্থায় এ জমি সন্তানদের নামে লিখে দিয়ে যান। দলিলে ১৩ ফিট প্রশস্ত রাস্তার উল্লেখ থাকলেও তা কেবল উত্তরাধিকারীদের ব্যবহারের জন্য নির্ধারিত, যা দক্ষিণ পাশের সংযোগ সড়কের সঙ্গে যুক্ত হওয়ার কথা।

জমির মালিক আলী আশরাফ অভিযোগ করেন, ‘একটি কুচক্রী মহল আমাকে ও আমার পরিবারকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় করার ষড়যন্ত্র করছে।’ তিনি আরো বলেন, ২০২৩ সালের ৪ ফেব্রুয়ারি তৎকালীন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম ও জসিম গং-এর নেতৃত্বে প্রায় দেড় শতাধিক ছাত্রলীগ-যুবলীগের কর্মী রাতে তার বাড়ি দখলের চেষ্টা করে। এ সময় বাড়ির গাছ কেটে নেওয়া হয় এবং সীমানা প্রাচীর ভেঙে রাস্তা বানানোর চেষ্টা চালানো হয়।

এ ঘটনায় তার স্ত্রী বিথী আক্তার মানিকগঞ্জ পুলিশ সুপারের কাছে অভিযোগ দিলেও রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো সুষ্ঠু বিচার পাননি বলে দাবি করেন আলী আশরাফ। তিনি প্রশাসনের কাছে জমি ফিরিয়ে দেওয়া এবং তার পরিবারের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালানোদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, সাধারণ সম্পাদক শাহানুর ইসলামসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :