1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

মানিকগঞ্জের ৩টি আসনে জাতীয় পার্টির সাবেক এমপিসহ ৯ জনের মনোনয়নপত্র বাতিল

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৪ জানুয়ারী, ২০২৬
  • ৪৪৬ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের ৩টি আসনে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এস এম আব্দুল মান্নানসহ নয়জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে। আজ রোববার জেলা প্রশাসকের কার্যালয়ে এই ঘোষণা দেন

জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার নাজমুন আরা সুলতানা।

নাজমুন আরা সুলতানা বলেন, ‘মানিকগঞ্জের তিনটি আসনে মোট ৩২ জন মনোনয়নপত্র ক্রয় করেছিলেন। তাঁদের মধ্যে ২৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। আজ বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত যাচাই-বাছাই শেষে নয়জনের মনোনয়নপত্র বাতিল হয়। তিনটি আসনে ১৮ জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করা হয়। বাতিল ঘোষিত প্রার্থীরা আজ থেকে আগামী ৯ জানুয়ারী পর্যন্ত নির্বাচন কমিশনে আপীল করতে পারবেন।’

মানিকগঞ্জ -১ আসনে জনতার দলের মোঃ শাহজাহান খান ও স্বতন্ত্র প্রার্থী আব্দুল আলী ব্যাপারীর কাগজপত্র সঠিক না থাকায় তাঁদের মনোনয়নপত্র বাতিল হয়। মনোনয়ন পত্র বৈধ হয়েছে বিএনপি’র এস এ জিন্নাহ কবীর, জামায়াতে ইসলামীর  ডাঃ আবু বকর সিদ্দিক, স্বতন্ত্র প্রার্থী মোঃ মোজাম্মেল হক তোজা, বাংলাদেশ মাইনোরিটি কমিউনিটির দিলিপ কুমার দাস, ইসলামী আন্দোলনের মোঃ খোরশেদ আলম, গন অধিকার আন্দোলনের মোঃ ইলিয়াস হোসেন ও খেলাফত মজলিসের হেদায়েত উল্লাহ’র।

মানিকগঞ্জ -২ আসনে ঋণ খেলাপীর দায়ে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য এস এম আব্দুল মান্নান এবং কাগজপত্র সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী আব্দুল হক মোল্লা, স্বতন্ত্র প্রার্থী আবিদুর রহমান খান রোমানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। মনোনয়পত্র বৈধ হয়েছে সাবেক সংসদ সদস্য ও বিএনপি মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত, খেলাফত মজলিসের মোঃ সালাউদ্দিন ও ইসলামী আন্দোলনের  মোহাম্মদ  আলী’র।

মানিকগঞ্জ -৩ আসনে কাগজপত্র সঠিক না থাকায় স্বতন্ত্র প্রার্থী মোঃ আতাউর রহমান আতা, এবি পার্টির মোঃ রফিকুল ইসলাম জনি, স্বতন্ত্র প্রার্থী ফারুক হোসেন ও ড.রফিকুল ইসলাম খানের মনোনয়নপত্র বাতিল হয়েছে। বিএনপির প্রার্থী আফরোজা খানম (রিতা), জামায়াতে ইসলামীর মাওলানা মুহাম্মাদ দেলোয়ার হোসাইন, জেপি’র আবুল বাশার বাদশা, বাংলাদেশ জাসদের মোঃ শাহজাহান আলী, স্বতন্ত্র প্রার্থী ও আওয়ামীলীগের সাবেক সংসদ সদস্য  মফিজুল ইসলাম খান কামাল, বাংলাদেশ খেলাফত মজলিসের মোঃ সাঈদ নূর, জাতীয় পার্টির মোয়াজ্জেম হোসেন খান মজলিশ ও ইসলমী আন্দোলন বাংলাদেশের শামসুদ্দিনের মনোনয়নপত্র বৈধ বলে গণ্য হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :