1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫ অপরাহ্ন
সর্বশেষ :
ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা শিবালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত শিবালয়ে সেলফি বাস বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

ব্যায় কমাতে কর্মী ছাঁটাই করছে অ্যামাজন

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০২৩
  • ৫৬১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: অ্যামাজন তাদের প্রতিষ্ঠানের ১৮ হাজারেরও বেশি কর্মী ছাঁটাই করতে যাচ্ছে। খরচ কমাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রযুক্তি খাতে জায়ান্ট কোম্পানিটির প্রধান নির্বাহী কর্মকর্তা।

যারা চাকরি হারাচ্ছেন, ১৮ জানুয়ারি থেকে তাদেরকে তা জানানো হবে বলে কর্মীদের উদ্দেশ্যে লেখা এক নোটে এমনটাই বলেছেন অ্যান্ডি জেসি।

এ পদক্ষেপের মাধ্যমে কোম্পানিটি তাদের তিন লাখের মতো কর্মীবাহিনীর প্রায় ৬ শতাংশকে ছেঁটে ফেলছে। খবর বিবিসি’র।

নভেম্বরেই অ্যামাজন কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটার ইঙ্গিত দিয়েছিল, তবে তাতে কতজন চাকরি হারাবেন সেসময় তার সুনির্দিষ্ট সংখ্যা বলেনি তারা।

এ নিয়ে অ্যান্ডি জেসি বলেন, “যারা ক্ষতিগ্রস্ত হবেন তাদেরকে সহযোগিতা, চাকরিচ্যুতির ক্ষতিপূরণ, সাময়িক সময়ের জন্য স্বাস্থ্য বীমার সুযোগ রাখা, অন্যত্র চাকরি খুঁজে পেতে সহায়তাসহ নানান প্যাকেজ দেওয়ার জন্য কাজ করছি আমরা। অ্যামাজন কঠিন ও অনিশ্চিত সময় পার করছে। আমরা অতীতেও পেরেছি, সেই ধারাবাহিকতা বজায় রাখব আমরা।”

কোন অঞ্চলের কর্মী ছাঁটাই হবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু না বলে অ্যামাজনের এ প্রধান নির্বাহী জানান, ‘ইউরোপের যেখানে যেখানে প্রযোজ্য’ সেখানে কর্মীদের প্রতিনিধিত্বকারী সংগঠনগুলোর সঙ্গে কোম্পানি যোগাযোগ করবে।

তিনি আরও বলেন, “অ্যামাজনের স্টোর অপারেশন এবং পিপলস, এক্সপেরিয়েন্স ও টেকনোলজি দল থেকে সবচেয়ে বেশি কর্মী ছাঁটাই হবে।”

প্রযুক্তি খাতে জায়ান্ট এ কোম্পানিটি দুই মাস আগেই তাদের বার্ষিক মূল্যায়নে খরচ কমানোর দিকে নজর দেওয়া হবে বলে জানিয়েছিল।

অ্যামাজন এরই মধ্যে নতুন কর্মী নিয়োগ স্থগিত ও তাদের বেশকিছু গুদামের সম্প্রসারণ কাজও বন্ধ রেখেছে। ব্যক্তিগত সরবরাহ রোবট প্রকল্প বাতিলসহ ব্যবসার কিছু অংশ বন্ধেরও পদক্ষেপ নিয়েছে তারা।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :