
শাহজাহান বিশ্বাস:ঘণকুয়াশার কারণে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৪ ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে। আজ মঙ্গলবার সকালে হঠাৎ করে ঘণকুয়াশা পড়লে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ থাকে।
বিআইডব্লিউটিসি সুত্রে জানা গেছে, হঠাৎ করে অকাল ঘণকুয়াশা পড়ায় মাঙ্গলবার সকাল ৫:৫০ থেকে ৯:৫০ ঘটিকা পযর্ন্ত পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি চলাচল বন্ধ ছিল।মঙ্গলবার সকাল ৯:৫০ ঘটিকায় ঘণকুয়াশা কেটে গেলে উক্ত দুটি নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। এসময় উক্ত নৌরুটগুলোতে ৪ ঘন্টা ফেরি চলাচল বন্ধ রাখা হয়।
এসময় ৩টি ফেরি হাসনা হেনা, ভাষা শহীদ বরকত ও গোলাম মাওলা যাত্রী ও যানবাহন বোঝাই নিয়ে মাঝ নদীতে নোঙর করে থাকে। এছড়া পাটুরিয়া ঘাটে ৩টি ফেরি বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর, কুমিল্লা ও কেরামত আলী এবং ডাঃ গোলাম মাওলা এবং দৌলতদিয়া ঘাটে ৩টি ফেরি শাহ পরান, বাগাইর ও বনলতা ঘাটেই বেধে রাখা হয়েছিল।
বিআইডব্লিউটিস’র আরিচা আঞ্চলিক কাযার্লয়ের বস্থাপক সালাম হোসেন ফেরি চলাচলের বিষয়টি নিশ্চিত করে বলেন ঘণকুয়াশার কারণে ৪ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। ঘনকুয়াশা কেটে গেলে মঙ্গলবার সকাল ৯:৫০ থেকে ফেরি চলাচল শুরু হয়েছে। ঘাটে কোন সমস্যা নেই। যানবাহন ও ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
Leave a Reply