1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা শিবালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত শিবালয়ে সেলফি বাস বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

ফাল্গুণের ঘন কুয়াশায় ২ঘন্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে

  • সর্বশেষ আপডেট : রবিবার, ৮ মার্চ, ২০২৬
  • ২১২ বার পড়েছেন
নিজস্ব প্রতিবেদক:ঘনকুয়াশার কারণে ২ ঘন্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।
রবিবার (৮ মার্চ) সকাল  ৮:৫০টা থেকে উক্ত নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে রবিবার সকাল ৭টা থেকে ৮:৫০টা পযর্ন্ত প্রায় ২ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকে।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায় রবিবার সকালের দিকে নদী অববাহিকায় কুয়াশা পড়তে থাকে।সকাল ৭টার পর পদ্মা-যমুনা নদীর অববাহিকা কুয়াশাচ্ছন্ন হয়ে পড়লে উক্ত নৌ-রুটে মার্কিংবাতি দৃষ্টিসীমার বাহিরে চলে যায়। এমতাবস্থায় দুর্ঘটনা এড়াতেই কর্তৃপক্ষ ফেরি সার্ভিস বন্ধ করে দেন।
এসময়  পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ নদী দু’টি ফেরি শাহ-পড়ান ও বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর যাত্রী ও যানবাহন নিয়ে নোঙর করে থাকতে বাধ্য হয়। এছাড়া পাটুরিয়া ঘাটে ২টি ফেরি ফরিদপুর ও ভাষা শহীদ বরকত এবং দৌতলদিয়া ঘাটে ৫টি ফেরি কেরামত আলী, শাহ-মখদুম, হাসনাহেনা, গোলাম মাওলা ও বনলতা ঘাটের পন্টুনের সাথে বেধে রাখা হয়।
বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম আব্দুস সালাম বলেন, ঘণকুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রবিবার  সকাল সাড়ে ৭ থেকে. ৮:৫০ টা পর্যন্ত ফেরি চলাচল বন্ধ ছিল। সকাল ৮:৫০ টায় ঘণকুয়াশা কেটে গেলে পুণরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :