1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৬:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
হরিরামপুরে বিদ্যালয়ের ক্লাসরুমের ভ্যান ভেঙে দুই শিক্ষাক্ষার্থী আহত মানিকগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জে জাতীয় সমবায় ‍দিবস পালিত মানিকগঞ্জের হরিরামপুরে ১৪৭জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে শিবালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শিবালয়ে শহীদ জিয়া স্মৃতি হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন শিবালয়ে ওয়াই আকৃতির দ্বিতীয় পাদ্মা সেতু নির্মাণের নীতিগত সিন্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালী শিবালয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি

পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর চালুর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে : স্বরাষ্ট্রমন্ত্রী

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২
  • ৩৪৭ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, আইন আপনার জন্য যেমন, আমার ও সবার জন্য তেমন। বিএনপি গণমিছিলের নামে অগ্নিসংযোগ ও ভাঙচুর করে বলেই তাদের নামে মামলা হয়। তারা রাস্তা ব্যারিকেট দিয়ে বিশৃঙ্খল পরিবেশের সৃষ্টি করার কারণেই তাদের বিরুদ্ধে মামলা হয়ে থাকে।

বৃহস্পতিবার বিকেলে ঠাকুরগাঁওয়ের নতুন থানা হিসেবে ভুল্লী থানার উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি। এ নিয়ে ঠাকুরগাঁওয়ে থানার সংখ্যা দাঁড়ালো ৭টি। সীমান্ত হত্যা নিয়ে মন্ত্রী আরও বলেন, সীমান্ত হত্যা যাতে না হয় সেই বিষয়ে আমরা সবসময় কথা বলে থাকি। আশা করা যায় সীমান্ত হত্যার বিষয়টি সমাধান ঘটবে। আর পার্শ্ববর্তী জেলা পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর চালুর বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে বলে জানান তিনি।

এ সময় ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য রমেশ চন্দ্র সেন এমপি, রংপুর বিভাগীয় কমিশনার সাবিরুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল আলীম, ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, পুলিশ সুপার জাহাঙ্গীর হোসেনসহ অনেকে উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :