1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা শিবালয়ে মাদক বিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত শিবালয়ে সেলফি বাস বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল

নানা আয়োজনের মধ্যদিয়ে শিবালয়ে বাংলা নববর্ষ উদযাপন 

  • সর্বশেষ আপডেট : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬
  • ২০৮ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:বাঙালীর ঐতিহ্য পান্তা ভাত খাওয়া, শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনের মধ্যদিয়ে মানিকগঞ্জের শিবালয়ে বাংলা নববর্ষ-১৪৩৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে আজ ১৪ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলা  প্রশাসনের উদ্যোগে আলু ভর্তা, কাঁচা পিয়াজ, মরিচ ও মাছ ভাজি দিয়ে পান্তা ভাত খাবার পর, আনন্দ শোভযাত্রা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার মনিষা রাণী কর্মকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ইসমত জাহান ভুঁইয়া, শিবালয় থানার অফিসার ইনচার্জ মনির হোসেন, মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, উপজেলা বিএনপির সভাপতি রহমত আলী বেপারি লাভলু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, উলাইল ইউপি চেয়ারম্যান ও উপজেলা কৃষকদলের সভাপতি আনিসুর রহমান আনিস, শিবালয় মডেল ইউপি চেয়ারম্যান ও মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক কার্যনির্বাহী সদস্য হাজী মো. আলাল উদ্দিন আলাল, মহাদেবপুর ইউপি চেয়ারম্যান শাজাহান মিয়া, শিবালয় বন্দর ব্যবসায়ী সমাজকল্যাণ সমিতির সভাপতি ইকবাল হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তরের সহকারী প্রকৌশলী দবিরুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাহমিনা চৌধুরী, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ ও বিভিন্ন  স্কুলের শিক্ষার্থীরাসহ নানা বয়সী মানুষ শোভাযাত্রায় অংশ নেন।

এছাড়া, উপজেলা প্রশাসনের উদ্যোগে নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদের হলরুমে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে উপজেলা প্রশাসনের সাংস্কৃতিক প্রেমী কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় শিল্পীবৃন্দ সঙ্গীত পরিবেশন করেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :