1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
সর্বশেষ :
হরিরামপুরে বিদ্যালয়ের ক্লাসরুমের ভ্যান ভেঙে দুই শিক্ষাক্ষার্থী আহত মানিকগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জে জাতীয় সমবায় ‍দিবস পালিত মানিকগঞ্জের হরিরামপুরে ১৪৭জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে শিবালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শিবালয়ে শহীদ জিয়া স্মৃতি হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন শিবালয়ে ওয়াই আকৃতির দ্বিতীয় পাদ্মা সেতু নির্মাণের নীতিগত সিন্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালী শিবালয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি

নভেম্বরে আরেকটি ঘূর্ণিঝড়ের আশঙ্কা

  • সর্বশেষ আপডেট : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ৩৬৭ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: চলতি মাসে (নভেম্বর) বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাস থেকে এ তথ্য জানা গেছে। তবে, ঘূর্ণিঝড়টি মাসের কবে নাগাদ তৈরি হতে পারে, সে বিষয়ে এখনও নিশ্চিত নন আবহাওয়াবিদরা।

পূর্বাভাসে বলা হয়, নভেম্বরে দেশে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা আছে। এ মাসে বঙ্গোপসাগরে এক থেকে দুটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার একটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমশ কমতে থাকবে।

এদিকে আবহাওয়াবিদ মনোয়ার হোসেন গণমাধ্যমকে জানান, লঘুচাপের বিষয়ে কিছুটা নিশ্চিত হওয়া গেলেও ঘূর্ণিঝড়ের বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না।

প্রসঙ্গত, গত ২৪ অক্টোবরে ঘূর্ণিঝড় সিত্রাং উপকূলে আঘাত হানে। যার প্রভাবে বিভিন্ন জেলায় ৩৫ জনের মৃত্যু হয়েছে। ঝড়ের ফলে ঘরবাড়ি, চিংড়ি ঘের, পুকুর ও কৃষকের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।

সুত্র: আরটিভি

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :