1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

টেকনাফ-সেন্টমার্টিন জাহাজ চলাচল শুরু, আর নেই কোনো বাঁধা

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০২৩
  • ৩৭১ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: কক্সবাজারের টেকনাফ হতে সেন্টমার্টিন নৌপথে পর্যটনবাহী জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কামরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেলে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ অনুমতি দেওয়া হয়।

মোহাম্মদ কামরুজ্জামান বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে গতকাল বুধবার অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয়ের বৈঠকে নাফ নদী দিয়ে টেকনাফ-সেন্ট মার্টিন নৌপথে পর্যটনবাহী জাহাজ চলাচলের বিষয়ে কক্সবাজারে আবার সভা করে সিদ্ধান্ত নেওয়ার জন্য বলা হয়। এর পরিপ্রেক্ষিতে কক্সবাজারের জেলা প্রশাসক মুহম্মদ শাহীন ইমরানের সভাপতিত্বে আজ বৃহস্পতিবার বিকেলে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলা প্রশাসন, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, জনপ্রতিনিধি, পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের নেতারা উপস্থিত ছিলেন। সভায় জাহাজ চলাচলের অনুমতি প্রদানের পক্ষে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ট্যুর অপারেটস অ্যাসোসিয়েশন অব কক্সবাজারের সভাপতি আনোয়ার কামাল জানিয়েছেন, আগামীকাল (১৩ জানুয়ারি) শুক্রবার সকাল থেকে টেকনাফের দমদমিয়া ঘাট থেকে পর্যটক নিয়ে চারটি জাহাজ চলাচল করবে।

উল্লেখ্য, নাফ নদীতে ডুবোচর ও নাব্যতা সংকটের কথা বলে চলতি মৌসুমের শুরু থেকে (১ নভেম্বর) কক্সবাজারের টেকনাফ থেকে সেন্ট মার্টিন নৌপথে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখে প্রশাসন।

কক্সবাজার ও সেন্ট মার্টিনের পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও মালিকদের ১০টি সংগঠনের নেতারা এ সংবাদ সম্মেলনে অংশ নেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :