1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ :
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে ফুলেল শুভেচ্ছা জানালেন সাত উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ হরিরামপুরে বিদ্যালয়ের ক্লাসরুমের ভ্যান ভেঙে দুই শিক্ষাক্ষার্থী আহত মানিকগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জে জাতীয় সমবায় ‍দিবস পালিত মানিকগঞ্জের হরিরামপুরে ১৪৭জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে শিবালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শিবালয়ে শহীদ জিয়া স্মৃতি হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন শিবালয়ে ওয়াই আকৃতির দ্বিতীয় পাদ্মা সেতু নির্মাণের নীতিগত সিন্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালী শিবালয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন

চৈত্রের ঘন কুয়াশায় ২ঘন্টা পর আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে

  • সর্বশেষ আপডেট : সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ২২৮ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:চৈত্র মাসের এ অকাল ঘনকুয়াশার কারণে আরিচা-কাজিরহাট এবং পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ২ ঘন্টা বন্ধ থাকার পর ফেরি চলাচল শুরু হয়েছে।এসময় যাত্রী ও যানবাহন বোঝাই করে দু’টি ফেরি পদ্মা নদীর মাঝে নোঙর করে থাকে। নদী পারাপার হতে আসা যানবাহনগুলো উক্ত ঘাটগুলোতে অপেক্ষায় থাকতে হয়।

সোমবার (৩০ মার্চ) সকাল  ৭:১০টা থেকে উক্ত নৌরুটগুলোতে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে সেমাবার সকাল ৫:১০টা থেকে ৭:১০ পযর্ন্ত আরিচা-কাজিরহাট এবং সোমবার ভোর ৪:৩০ থেকে সকাল ৬:৪০ পযর্ন্ত ২ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল।

বিআইডব্লিউটিসি সূত্রে জানা যায়, সোমবার ভোরের দিকে নদী অববাহিকায় কুয়াশা পড়তে থাকে।সকাল সাড়ে ৬টার পর পদ্মা-যমুনা নদীর অববাহিকা কুয়াশাচ্ছন্ন হয়ে পড়লে উক্ত নৌ-রুটে মার্কিংবাতি দৃষ্টিসীমার বাহিরে চলে যায়। এমতাবস্থায় দুর্ঘটনা এড়াতেই কর্তৃপক্ষ ফেরি সার্ভিস বন্ধ করে দেন।

এসময়  পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের মাঝ নদী দু’টি ফেরি এনায়েতপুরি ও বাগাইর  যাত্রী ও যানবাহন নিয়ে মাঝ নদীতে নোঙর করে থাকতে বাধ্য হয়। এছাড়া পাটুরিয়া ঘাটে ৭টি ফেরি বনলতা, খান জাহান আলী, কেরামত আলী, বিএস ডাঃ গোলাম মাওলা, শাহ পরান, শাহ মখদুম, হাসনাহেনা এবং দৌলতদিয়া ঘাটে ২টি ফেরি ঢাকা ও বীরশ্রেষ্ঠ মতিউর রহমান  যানবাহন বোঝাই করে ঘাটের পন্টুনের সাথে বেধে রাখা হয়।

বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের ডিজিএম আব্দুস সালাম বলেন, ঘণকুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে পাটুরিয়ায় সোমবার ভোর রাত ৪:৩০ ঘাটিকা থেকে ৬:৪০ পযর্ন্ত এবং আরিচায় সকাল ৫:১০টা থকে সকাল ৭:১০ পযর্ন্ত ২ ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। পাটুরিয়ায় সকাল ৬:৪০টা এবং আরিচায় সকাল ৭:১০টায় ঘণকুয়াশা কেটে গেলে পুণরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :