1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

একুশে ফেব্রুয়ারির প্রস্তুতি নতুন সাজে সাজছে শহীদ মিনার

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৩
  • ২২০ বার পড়েছেন

অনলাইন ডেস্ক: আর মাত্র কয়েক ঘন্টা বাকী। ২০ ফেব্রুয়ারি মধ্যরাতের পর ২১শে ফেব্রুয়ারি প্রথম প্রহরে শুরু হবে ভাষা শহীদদের শ্রদ্ধা জ্ঞাপন।  শ্রদ্ধাবনত চিত্তে জাতি স্মরণ করবে সালাম, বরকত, রফিক, জব্বারদের; যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছিলাম রাষ্ট্রভাষা বাংলা।

প্রতিবারের মতো এবারও মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে পুরোদমে চলছে প্রস্তুতি। রঙে রঙে সেজে উঠছে স্মৃতির মিনার।

রোববার (১৯ ফেব্রুয়ারি) শহীদ মিনার এলাকায় গিয়ে দেখা যায়, মিনারের মূল বেদিসহ আশপাশের রাস্তার দেয়ালে নতুন রঙ করা হচ্ছে। ঝাড়ু ও ধোয়ামোছাসহ পরিষ্কার করার কাজ চলছে পুরোদমে। চলছে আলপনা, সাজসজ্জা ও গাছের গুঁড়ি রং করার কাজ।

শহীদ মিনারের আশপাশের সব দেয়ালে ছবি ও বাণীতে ফুটিয়ে তোলা হচ্ছে ভাষা আর দেশের কথা। কেউ ভাষা শহীদের ছবি আঁকছেন আবার কেউ বাংলা বর্ণমালা লিখছেন। এক কথায় বলা যায় আলপনা ও বর্ণমালায় সেজে উঠছে শহীদ মিনার এলাকা। প্রতি বছরের মতো এবারও চারুকলা ইনস্টিটিউটের শিক্ষার্থীরা দেয়ালে আলপনা ও ভাষা আন্দোলনের নানা গান, কবিতা ও স্লোগান লেখার কাজ করছেন।

শহীদ মিনার এলাকার নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনী সিসি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় প্রস্তুতি সেরে নিচ্ছে। সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ ও আনসার সদস্যদের ব্যাপক উপস্থিতি আজ থেকেই লক্ষ্য করা গেছে। গত দুইদিন ধরে দায়িত্বে নিয়োজিত ব্যক্তি ছাড়া কাউকে শহীদ মিনার এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :