1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ :
মানিকগঞ্জে উদযাপিত হলো প্রথম আলোর ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী দৌলতপুরে বিএনপি,র কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল মানিকগঞ্জে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ হরিরামপুরে ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আটক জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে ফুলেল শুভেচ্ছা জানালেন সাত উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ হরিরামপুরে বিদ্যালয়ের ক্লাসরুমের ভ্যান ভেঙে দুই শিক্ষাক্ষার্থী আহত মানিকগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জে জাতীয় সমবায় ‍দিবস পালিত মানিকগঞ্জের হরিরামপুরে ১৪৭জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে

দৌলতপুরে বিএনপি,র কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

  • সর্বশেষ আপডেট : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬
  • ৩০ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের দৌলতপুরে উপজেলা বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দলটির নেতাকর্মীরা।

বুধবার (১১ নভেম্বর) বিকেলে উপজেলা সদরে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

মিছিলটি দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা অগ্নিসংযোগের ঘটনায় জড়িত দুর্বৃত্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিরাজুল ইসলাম,জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. লোকমান হোসেন,উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. আব্দুল মতিন মাস্টার,উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান,সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো.ফেরদৌস রহমান ও হাবিবুল্লাহ নোমানী,উপজেলা যুবদলের আহবায়ক গোলাম সালাউদ্দিন সেলিম,সদস্য সচিব আব্দুস সালাম,যুগ্ম আহবায়ক মো. সাইফুল ইসলাম,উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি হুমায়ুন কবির এলিট প্রমুখ।

উল্লেখ্য, গত মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাতে দৌলতপুর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। এতে কার্যালয়ের একটি প্লাস্টিকের চেয়ার পুড়ে যায় এবং টিনের বেড়ার কাঠের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়।

এ ঘটনায় দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :