1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানাকে ফুলেল শুভেচ্ছা জানালেন সাত উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ হরিরামপুরে বিদ্যালয়ের ক্লাসরুমের ভ্যান ভেঙে দুই শিক্ষাক্ষার্থী আহত মানিকগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জে জাতীয় সমবায় ‍দিবস পালিত মানিকগঞ্জের হরিরামপুরে ১৪৭জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে শিবালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শিবালয়ে শহীদ জিয়া স্মৃতি হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন শিবালয়ে ওয়াই আকৃতির দ্বিতীয় পাদ্মা সেতু নির্মাণের নীতিগত সিন্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালী শিবালয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন

শিবালয়ে গ্রাম বাংলার ঐতিহ্য লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত

  • সর্বশেষ আপডেট : শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৫৪ বার পড়েছেন

শাহজাহান বিশ্বাস:মানিকগঞ্জের শিবালয়ে গ্রাম বাংলার ঐতিহ্য লাঠিবাড়ি খেলা অনুষ্ঠিত।উপজেলার বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নারী-পুরুষ ও শিশুরা এসেছে এই খেলা দেখতে। গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্যবাহী লাঠিবাড়ি এ খেলাকে ঘিরে উক্ত এলাকায় উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে  মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা এলাকায়।

আজ শুক্রবার (২ অক্টোবর) বিকালে উপজেলার তেওতা জমিদার বাড়ি প্রাঙ্গনে ১ নং তেওতা ইউনিয়নবাসি এ খেলার আয়োজন করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ  সদস্য এস. এ. জিন্নাহ কবীর।

উক্ত খেলার উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ-১ আসনের সংসদ  সদস্য এস. এ. জিন্নাহ কবীর এর সহধর্মনী ও বিশিষ্ট সমাজ সেবক সায়লা কবীর।

সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এস,এম বাবুল হোসেন বাবুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, শিবালয় থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক সুজা উদ্দিন বুলবুল, শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রহমত আলী লাভলু, সাবেক সাংগঠণিক সম্পাদক মো. নাসির উদ্দিন, তেওতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক মো.মাজেদ মিয়া,

স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ঐতিহ্যবাহী এই খেলায় লাঠিয়ালদের দুর্দান্ত কসরত ও লাঠি চালনার নৈপুণ্য উপভোগ করতে তেওতা ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে বিপুলসংখ্যক মানুষ সমবেত হন তেওতা জমিদার বাড়ির মাঠে।

তেওতায় ইউনিয়ন বাসী আয়োজিত ঐতিহ্যবাহী লাঠিবাড়ি খেলায় তেওতা মাঠে খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ঢোল-বাদ্যের তালে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। একে একে মাঠে প্রবেশ করেন লাঠিয়ালরা। হাতে লাঠি নিয়ে ছন্দময় কসরত, দ্রুত লাঠি ঘোরানো এবং প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করার নানা কৌশল প্রদর্শন করেন তারা। লাঠিয়ালদের নৈপুণ্যে মুগ্ধ হয়ে দর্শকরা করতালি ও উচ্ছ্বাসের সাথে খেলোয়াড়দের উৎসাহিত করেন।

উল্লেখ্য, লাঠিবাড়ি খেলা একসময় গ্রামবাংলার অন্যতম জনপ্রিয় লোকজ খেলাধুলা হিসেবে পরিচিত ছিল। বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসব, মেলা এবং বিশেষ অনুষ্ঠানে এই খেলার আয়োজন করা হতো।তবে আধুনিক বিনোদন ও প্রযুক্তিনির্ভর জীবনযাত্রার কারণে ধীরে ধীরে এই ধরনের ঐতিহ্যবাহী খেলার চর্চা অনেকটা কমে এসেছে। তবে তেওতার এই আয়োজন সেই পুরোনো লোকজ ঐতিহ্যকে নতুন করে মানুষের সামনে তুলে ধরেছে।

লাঠি বাড়ি খেলার প্রধান অতিথি হিসাবে এস. এ. জিন্নাহ কবীর বলেছেন, লাঠিবাড়ি খেলা আমাদের গ্রামীণ সংস্কৃতি ও ঐতিহ্যের একটি গুরুত্বপূর্ণ অংশ। এ ধরনের আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্ম বাংলার লোকজ সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পায়। ঐতিহ্যবাহী খেলাধুলার পাশাপাশি তরুণদের বিভিন্ন ক্রীড়ামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উপরও গুরুত্বারোপ করেন তিনি।এতে যুব সমাজ বিপদগামী হবে না। যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে।

খেলা দেখতে আসা দর্শকরা বলেন, দীর্ঘদিন পর তেওতায় এ ধরনের আয়োজন হওয়ায় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি হয়েছে। বিশেষ করে শিশু-কিশোর ও তরুণদের মধ্যে লাঠিবাড়ি খেলা নিয়ে ব্যাপক আগ্রহ দেখা গেছে। তাদের মতে, নিয়মিতভাবে এ ধরনের লোকজ খেলাধুলার আয়োজন করা হলে গ্রামীণ ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি সামাজিক সম্প্রীতিও আরও জোরদার হবে।

খেলা শেষে অংশগ্রহণকারী লাঠিয়ালদের  উৎসাহিত করা হয় এবং আয়োজকদের পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :