1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র মিছিল ‘শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের মধ্যে কোন দোকান বা পয়েন্টে তামাকজাত দ্রব্য বিক্রি দন্ডনীয় অপরাধ’ মানিকগঞ্জ জেলার শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হলেন শিবালয়ের কৃতি সন্তান আব্দুল খালেক শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল

শিবালয়ে পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বিএনপি’র মিছিল

  • সর্বশেষ আপডেট : বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৩ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:মানিকগঞ্জের শিবালয়ে পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার বিরুদ্ধে মিছিল সমাবেশ করেছে উপজেলা বিএনপি, অঙ্গ সহযোগী সংগঠনের নের্তৃবৃন্দ।

‎বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে শিবালয় উপজেলা বিএনপি এ মিছিল ও সমাবেশের আয়োজন করে। আরিচা ঘাটের বিএনপি কার্যালয়ের সামনে থেকে মিছিল  শুরু হয়। মিছিলটি আরিচা ঘাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিএনপি কার্যালয়ের সামনে এসে শেষ হয় এবং সমাবেশ অনুষ্ঠিত হয়।

এতে শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি রহমত আলী লাভলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ‎মানিকগঞ্জ জেলা বিএনপি’র আহবায়ক কমিটি’র সদস্য সত্যেন কান্ত পন্ডিত ভজন, শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান লিটন, সাবেক সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন নাসির প্রমুখ।

এ সময় শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সহসভাপতি ও মহাদেবপুর ইউনিয়ন চেয়ারম্যান মো: শাজাহান মিয়া, উপজেলা কৃষক দলের সভাপতি ও উলাইল ইউপি চেয়ারম্যান আনিসুর রহমান আনিস,সাধারণ সম্পাদক আলমগীর হোসেন বাদল, সাবেক ভাইস চেয়ারম্যান এস,এম বাবুল হোসেন বাবুসহ, শিবালয় উপজেলা বিএনপি, যুবদল, কৃষকদল, মৎস্যজীবীদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :