
নিজস্ব প্রতিবেদক:ঘনকুয়াশার কারণে শনিবার রাত সাড়ে ১০টা থেকে আরিচা-কাজিরহাট এবং সাড়ে ১১টা থেকে পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।এতে তীব্র শীতের মধ্যে ঘাটে এসে আটকে থাকা যানবাহনের যাত্রী এবং যানবাহন শ্রমিকদেরকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে, নারী ও শিশু যাত্রীদের শীত ও কুয়াশার মধ্যে বেশী দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিআইডব্লিউটিসি’র সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যার পর থেকেই পদ্মা-যমুনা নদী অববাহিকায় কুয়াশা জমতে শুরু করে। রাত সাড়ে ১১টার পর কুয়াশার ঘনত্ব বৃদ্ধি পেলে ফেরির মার্কিং বাতির আলো দেখা অসম্ভব হয়ে পড়ে। এমতাবস্থায় নৌপথে ফেরি চলাচল অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং অনুপযোগী হয়ে পরে। দুর্ঘটনা এড়াতে এবং যাত্রী ও নৌযানের নিরাপত্তায় ফেরি চলাচল সাময়িক বন্ধ করে দেয়া হয়। ফেরি চলাচল বন্ধ থাকার কারণে ১টি ফেরি বীরশ্রেষ্ঠ মতিউর রহমান যাত্রী ও যানবাহন নিয়ে মাঝনদীতে নোঙর করে থাকতে বাধ্য হয়।এছাড়া, পাটুরিয়া ঘাটে পাঁচটি ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ রুহুল আমিন,কুমিল্লা, বাইগার ও শাহ পরান এবং দৌলতদিয়া ঘাটে ৪টি ফেরি এনায়েতপুরী, ভাষা শহীদ বরকত, হাসনাহেনা ও খান জাহান আলী ঘাটেই বেঁধে রাখা হয়েছে।
এদিকে ঘণকুয়াশার কারণে শনিবার রাত সাড়ে ১০টা থেকে অারিচা-কাজিরহাট নৌরুটেও ফেরি, লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রয়েছে। উক্ত নৌরুটগুলোতে ফেরি চলাচল বন্ধ থাকায় ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী বাসসহ অন্যান্য যানবাহন ফেরি পারের অপেক্ষায় রয়েছে। কনকনে শীতের মধ্যে ঘাটে আটকে থেকা এসব যানবাহনের যাত্রী ও চালক-শ্রমিকদেরকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যানবাহন শ্রমিকরা জানিয়েছেন।
বিআইডব্লিউটিসি আরিচা আঞ্চলিক কারযালয়েল উপ-মহাব্যবস্থাপক সালাম হোসেন জানান, ঘন কুয়াশার কারণে নৌপথে দুর্ঘটনা এড়াতে ও যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা কওর শনিবার রাত সাড়ে ১০টা থেকে আরিচা-কাজিরহাট এবং সাড়ে ১১টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে পুণ:রায় ফেরি চলাচল শুরু হবে বলে তিনি জানান।
Leave a Reply