
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের শিবালয়ে বাস ও সিএনজিতে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) বিকালে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয় উপজেলার বরংগাইল ও মহাদেবপুর বাসস্ট্যান্ড এলাকায় এ মোবাইল কো্র্ট পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাইম।
এ সময় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগে পৃর্থক দু’টি মামলায় চারটি বাসকে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শিবালয় হাইওয়ে পুলিশের সহায়তায় এ অভিযান পরিচালনা করা হয়।
জনস্বার্থে এ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে উপজেলা প্রশাসন সুত্রে জানা গেছে।
Leave a Reply