1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সর্বশেষ :
হরিরামপুরে বিদ্যালয়ের ক্লাসরুমের ভ্যান ভেঙে দুই শিক্ষাক্ষার্থী আহত মানিকগঞ্জে গণপ্রকৌশল দিবস ও আইডিইবির ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঢাকা বিভাগের শ্রেষ্ঠ জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা মানিকগঞ্জে জাতীয় সমবায় ‍দিবস পালিত মানিকগঞ্জের হরিরামপুরে ১৪৭জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে শিবালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত শিবালয়ে শহীদ জিয়া স্মৃতি হা-ডু-ডু টুর্নামেন্টের উদ্বোধন শিবালয়ে ওয়াই আকৃতির দ্বিতীয় পাদ্মা সেতু নির্মাণের নীতিগত সিন্ধান্তকে স্বাগত জানিয়ে আনন্দ র‌্যালী শিবালয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২-এর উদ্বোধন সাংবাদিক গ্রেপ্তারে লাগবে আদালতের অনুমতি

ভূমিকম্প রেসপন্স টিমের আহবায়ক হলেন মানিকগঞ্জের প্রকৌশলী জাকির হোসেন

  • সর্বশেষ আপডেট : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
  • ৪৫১ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক:ভূমিকম্পের পূর্বে নাগরিকদের ভবন ও স্থাপনা নির্মাণ পরামর্শ এবং ভূমিকম্প পরবর্তী স্থাপনার সুরক্ষা ও সম্ভাব্য ক্ষয়ক্ষতি বিষয়ক কারিগরী পরামর্শ এবং সহায়তা প্রদানের লক্ষ্যে ১৫ সদস্যবিশিষ্ট ভূমিকম্প রেসপন্স টিম গঠন করেছে এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব)। 

কমিটিতে আহবায়ক করা হয়েছে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সিভিল ইঞ্জিনিয়ার্স গ্রুপের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ জাকির হোসেন, পি ইঞ্জ এবং সদস্য হিসেবে রয়েছেন প্রকৌশলী মোঃ আব্দুর রাশেদ মল্লিক, প্রকৌশলী রুহুল আলম, প্রকৌশলী কাদের জিলানী, প্রকৌশলী শাহরিয়ার পারভেজ, প্রকৌশলী আইনুল কবির, প্রকৌশলী শফিকুল ইসলাম খোকা, ড. প্রকৌশলী জিয়াউল ইসলাম মজুমদার, প্রকৌশলী আল মামুন গাজী, পি ইঞ্জ, প্রকৌশলী গাজী রাশেদুল ইসলাম নয়ন, প্রকৌশলী মোল্লা আশিকুর রহমান, প্রকৌশলী সালাহউদ্দিন রায়হান, প্রকৌশলী কাকান রানা, প্রকৌশলী খলিলুর রহমান সোহেল ও প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান।

গতকাল সংঠনটির আহবায়ক প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন এই কমিটির অনুমোদন দেন।

ভূমিকম্পের ওপর বিশেষজ্ঞদের সাথে যোগাযোগ রক্ষা করে আসন্ন ভূমিকম্পের ওপর গোলটেবিল আলোচনা আয়োজনের বিষয়ে সহায়তা প্রদানের জন্য এই কমিটির সদস্যদের অনুরোধ জানানো হয়।

প্রকৌশলী জাকির হোসেন এ্যাব কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক ও মানিকগঞ্জ ডেভেলপার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :