1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ :
শিবালয়ে এক কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি আটক শিবালয়ে সরকার বিরোধী অপপ্রচারের প্রতিবাদে লিফলেট বিতরণ ভরা মৌসুমেও পদ্মা-যমুনায় মিলছে না ইলিশ হতাশ জেলেরা মানিকগঞ্জের গোবিন্দল গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের ট্রফি উন্মোচন শিবালয়ে অসহায় মানুষের বিনামূল্যে চিকিৎসার জন্য নির্মিত হচ্ছে হাসপাতাল মানিকগঞ্জে স্ত্রী ও কন্যা শিশুকে হ-ত্যার পর প্রবাসীর আত্ম-হত্যার অভিযোগ শিবালয় উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি হেনা মিয়ার ইন্তেকাল মানিকগঞ্জে ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিবালয়ে ৫ লক্ষ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ শিবালয়ে মাংসের দোকানে মোবাইল কোর্ট তিন ব্যবসায়ীকে জরিমানা

হাজারী গুড়ের ঐতিহ্য ধরে রাখতে,গাছিদের নিয়ে হবে হাজাড়ী পল্লী

  • সর্বশেষ আপডেট : সোমবার, ১৫ জানুয়ারী, ২০২৪
  • ৩২৩ বার পড়েছেন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জের বিখ্যাত হাজাড়ী গুড় উৎপাদনের সাথে জড়িত গাছিদের নিয়ে হাজাড়ী পল্লী গড়ে তোলার ঘোষণা দিয়েছেন মানিকগঞ্জ জেলা প্রশাসক রেহেনা আকতার। সোমবার সকালে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা গাছি পাড়ায় “ক্লিন মানিকগঞ্জ, গ্রীণ মানিকগঞ্জ” প্রকল্পের আওতায় হাজারী গুড় উৎপাদনে সম্পৃক্ত গাছিদের সাথে মতবিনিময় সভায় এ ঘোষণা দেন জেলা প্রশাসক।

সভায় মিজান গাছি বলেন, “গাছ কমে যাওয়ায় গুড়ও কম উৎপাদন কমে গেছে। সরকারি উদ্যোগে গাছ রোপণ, জ্বালানির ব্যবস্থায় সহায়তা চাই”।

সভায় গাছিদের নানা দাবি তুলে হাজাড়ী পরিবারের সন্তান শফিকুল ইসলাম শামিম হাজাড়ী বলেন,” এক কেজি হাজাড়ী করতে গাছিদের অনেক পরিশ্রম করতে হয়। তাদের জ্বালানি সংকট রয়েছে। রসও কম হয় এখন, আগের চেয়ে গাছ কমে গেছে। স্বল্প সুদের ঋণ দরকার”।

সভায় প্রধান অতিথির বক্তব্যে  জেলা প্রশাসক রেহেনা আকতার বলেন , ঐতিহ্যবাহী হাজারী গুড়ের গুণগতমান বজায় রাখা এবং পণ্যটি টিকিয়ে রাখতে পাঁচ লাখ খেজুর গাছ রোপণ করা হবে।  চাষিদের প্রশিক্ষণসহ নানা উদ্যোগ নেওয়া হবে । এখানে হাজাড়ী পল্লী গড়ে তোলা হবে। ভেজাল রোধে উপজেলা প্রশাসন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করবে।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহরিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শুক্লা সরকার, সহকারী কমিশনার (ভূমি) তাপসী রাবেয়া, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ নুর এ আলম, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দসহ অর্ধ শতাধিক গাছি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, লোকজ গান আর হাজারী গুড়, মানিকগঞ্জের প্রাণের সুর। হাজারী গুড়ের ঐতিহ্য বহন করায় এভাবেই মানিকগঞ্জ জেলাকে ব্র্যান্ডিং করা হয়েছে।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :