1. id69_178fc3@local.host : id69_178fc3 :
  2. shahjahanbiswas74@gmail.com : Shahjahan Biswas : Shahjahan Biswas
  3. ssexpressit@gmail.com : sonarbanglanews :
  4. wp2_de0746@wp2shell.invalid : wp2_de0746 :
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

হরিরামপুরে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি মেডিকেল ক্যাম্প

  • সর্বশেষ আপডেট : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ১৭৭ বার পড়েছেন

হরিরামপুর মানিকগঞ্জ প্রতিনিধি:বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের হরিরামপুরে অসহায় ও দুঃস্থ রোগীদের চিকিৎসা দিতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

রোববার উপজেলার পাটগ্রাম মোড়ে বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্তর নির্দেশনায় ও উপজেলা যুব দলের সদস্য সচিব আবু সা’দাত মো. শাহিনের নেতৃত্বে ফ্রি মেডিকেল ক্যাম্পে  চিকিৎসা সেবা প্রদান করা হয়।

এ মেডিকেল ক্যাম্পে উপজেলার বিভিন্ন এলাকার অসহায় ও দুঃস্থ প্রায় দুই শতাধিক রোগীকে চক্ষু পরীক্ষাসহ ডায়াবেটিস ও অন্যান্য রোগের পরীক্ষা নিরীক্ষাসহ প্রয়োজনীয় ওষুধ ও পরামর্শ প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা  যুবদলের যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বুলবুল, ইমতিয়াজ টুটুল,  ধুলশুড়া ইউনিয়ন যুবদলের সভাপতি শেখ আব্দুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন :